ফিফা বিশ্বকাপে সৌদি আরবকে হারাল পোল্যান্ড, লেওয়ানডস্কিরা জমালেন শেষ ষোলোর লড়াই
ফিফা বিশ্বকাপে গ্রুপ সি থেকে শেষ ষোলোয় ওঠার লড়াই জমিয়ে দিল পোল্যান্ড। রবার্ট লেওয়ানডস্কি পেনাল্টি নষ্ট করায় প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তবে আজ এডুকেশন সিটি স্টেডিয়ামে সৌদি আরবকে ২-০ গোলে হারিয়ে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করল পোল্যান্ড। আর্জেন্তিনার বিরুদ্ধে পিছিয়ে পড়ে স্মরণীয় জয় ছিনিয়ে নেওয়া সৌদি আরব এদিন লড়লেও জয়ের ধারা বজায় রাখতে পারেনি।

পোল্যান্ডের হয়ে গোল দুটি করেন পিওত্র জিলিনস্কি এবং রবার্ট লেওয়ানডস্কি।লেওয়ানডস্কি প্রথম ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন। বিশ্বকাপের প্রথম গোলটি তিনি আজ পেলেন ম্যাচের ৮২ মিনিটে। স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে তাঁর চোখে দেখা গেল আনন্দাশ্রু। ৩৯ মিনিটের মাথায় জিলিনস্কির গোলের সুবাদে বিরতিতে এগিয়ে ছিল পোল্যান্ড। লেওয়ানডস্কির গোলে ব্যবধান বাড়ে। এই জয়ের সুবাদে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেল পোল্যান্ড। ২ ম্যাচে ৩ পয়েন্ট দুইয়ে রইল সৌদি আরব। ১ ম্যাচে ১ পয়েন্ট রয়েছে মেক্সিকোর। একটি ম্যাচ খেলে একটিতেই হেরে আজ তিন পয়েন্টের নামবে আর্জেন্তিনা। পোল্যান্ডের জয় নিশ্চিতভাবেই মেক্সিকো ম্যাচের আগে চাপ বাড়াল লিওনেল মেসিদের উপর।
সৌদি আরব প্রথমে ভালোই শুরু করেছিল। চাপে ছিল পোল্যান্ড। তাদের বেশ কয়েকজন হলুদ কার্ডও দেখে বসেন। ফলে ম্যাচে লড়াইয়ে ফিরতে খানিকটা সময় লাগে পোলিশদের। ৩৯ মিনিটে লেওয়ানডস্কির পাস ধরে গোল করেন জিলিনস্কি। এর মিনিট পাঁচেক পর সৌদি আরব সমতা ফেরানোর মোক্ষম সুযোগ পায়। বিলিক ফাউল করে বসেন আল-শেহরিকে। ভার দেখে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। আল দৌসারি পেনাল্টি নিতে যান। তাঁর শট রুখে দেন ওজসিয়েচ সাজেসনি। ফিরতি বলে সৌদি আরবের ফুটবলার শট মারলে পোলিশ গোলকিপার সেটিও বিপন্মুক্ত করে দেন অনবদ্য সেভে।
দ্বিতীয়ার্ধেও সৌদি আরব নজরকাড়া ফুটবল খেলে আধিপত্য বজায় রাখার চেষ্টা করে। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি আসেনি শেষ পর্যন্ত। ৫৫ মিনিটে আল দৌসারির কাছ থেকে নেওয়া শট বাঁচিয়ে দেন পোলিশ গোলরক্ষক। এরপর মিনিট দশেকের মধ্যে দুবার পোল্যান্ডের ফুটবলারদের নেওয়া শট দুবার পোস্টে লেগে ফিরে আসে। ৬৩ মিনিটে আক্রাদিউজ মিলিক এবং এর তিন মিনিট পর নেওয়া লেওয়ানডস্কির শট। ৭৭ মিনিটে গ্রিন ফ্যালকনদের সমতা ফেরানোর সুযোগ এসেছিল। কিন্তু আল-মালকির প্রয়াস লক্ষ্যভ্রষ্ট হয়। ৮২ মিনিটে আল-মালকির ভুলের পুরো উশুল করে পোল্যান্ড তারকা লেওয়ানডস্কি বিশ্বকাপে নিজের প্রথম গোলটি পেয়ে যান। এরপরও সৌদি আরবের গোলকিপার দারুণ একটি সেভ করে লেওয়ানডস্কির দ্বিতীয় গোল হওয়া রুখে দেন।












Click it and Unblock the Notifications