FIFA World Cup 2022: বিশ্বকাপ ফাইনালে ৯০ মিনিটে চ্যাম্পিয়ন নির্ধারণ হয়নি কতবার? বয়স সংক্রান্ত রেকর্ডও জানুন

ফিফা বিশ্বকাপের ২১তম ফাইনালটি হতে চলেছে কাল কাতারের লুসাইল স্টেডিয়ামে। লিওনেল মেসির আর্জেন্তিনাকে থামিয়ে এমবাপে-গ্রিজম্য়ানদের ফ্রান্স খেতাব দখলে রাখতে পারবেন কিনা তা স্পষ্ট হবে রবি-রাতেই। ফিফা বিশ্বকাপের ইতিহাসে ফাইনাল নির্ধারিত ৯০ মিনিটে শেষ হয়নি, এমনটা হয়েছে ৭ বার। তা অষ্টমবারে পৌঁছবে কিনা সেদিকে নজর ফুটবলপ্রেমীদের।

৭ বার খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে

৭ বার খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে

পরিসংখ্যান বলছে, আজ অবধি যে ২০টি বিশ্বকাপ ফাইনাল হয়েছে তার মধ্যে রেগুলেশন টাইম বা ৯০ মিনিটের মধ্যে ফলাফল নির্ধারিত হয়নি ৭টি ক্ষেত্রে। ৫ বার ফাইনালের ফয়সালা হয়েছিল টাইব্রেকার বা পেনাল্টি শ্যুটআউটের মাধ্যমে। বিশ্বচ্যাম্পিয়ন পেতে অতিরিক্ত সময়ে খেলা প্রথমবার গড়িয়েছিল ১৯৩৪ সালের ফাইনালে। সেবার ইতালি ২-১ গোলে চেকোস্লোভাকিয়াকে পরাস্ত করে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়।

টাইব্রেকারে ফয়সালা

২ বার পেনাল্টি শ্যুটআউটের দ্বারস্থ হতে হয়েছিল ফিফা বিশ্বকাপের জয়ী দল নির্ধারণের জন্য। ১৯৯৪ সালে ব্রাজিল বনাম ইতালি ফাইনালটি প্রথমবারের জন্য পেনাল্টি শ্যুটআউটে গিয়েছিল। অতিরিক্ত সময় অবধি খেলা ছিল গোলশূন্য। এরপর রোজ বোল স্টেডিয়ামে ইতালির রবার্তো বাজ্জিও পেনাল্টি মিস করেন। যা ব্রাজিলের ৩-২ গোলে জয়ের পথ প্রশস্ত করে দেয়। ফলে টাইব্রেকারের মাধ্যমে প্রথমবার বিশ্বকাপ জেতার নজির রয়েছে ব্রাজিলেরই। তবে ১৯৯৪ সালের পেনাল্টি শ্যুটআউটে বিশ্বকাপ অধরা থাকলেও তার ১২ বছর পর স্বস্তি পায় আজুরিরা।

শেষবার ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে জেতে ইতালি

২০০৬ সালের বিশ্বকাপের ফাইনালে ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়েছিলেন জিনেদিন জিদান। যদিও ১৯ মিনিটে মার্কো মাতেরাজ্জির গোলে সমতা ফেরায় ইতালি। শেষ অবধি এই ফাইনালের ফয়সালাও হয় টাইব্রেকারে। বার্লিনের সেই ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে ৫-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ইতালি। ইতালির পিরলো, মাতেরাজ্জি, দে রোসি, দেল পিয়েরো ও গ্রোসো গোল করেছিলেন। ফ্রান্সের তিনটি গোল করেছিলেন উইল্টর্ড, আবিদাল ও সানিয়ল। ত্রেজেগুয়ে গোল মিস করেছিলেন।

বয়সের নিরিখে নজির

বয়সের নিরিখে নজির

সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্বকাপ জেতার কীর্তি রয়েছে পেলের। ১৯৫৮ সালে ব্রাজিল যখন বিশ্বকাপ জেতে তখন পেলের বয়স ১৭। সেই নজির স্পর্শ করার সুযোগ ছিল ব্রাজিলেরই রোনাল্ডো নাজারিওর। ১৯৯৪ সালের বিশ্বকাপ ফাইনালে ইতালির বিরুদ্ধে তিনি ব্রাজিল দলে ছিলেন। কিন্তু ফাইনালে খেলেননি। ২০১৮ সালে কিলিয়ান এমবাপে ফ্রান্সের বিশ্বকাপজয়ী সদস্য হন, তখন তাঁর বয়স ছিল ১৯। ইতালির প্রাক্তন অধিনায়ক গুইসেপ্পে বেরগোমি বিশ্বকাপ জেতেন ১৮ বছর বয়সে। ২০ পূর্ণ করার আগে বিশ্বকাপ জেতার নজির রয়েছে এই ফুটবলারদেরই। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ ফাইনাল খেলা ফুটবলার হলেন ইতালির কিংবদন্তি গোলকিপার দিনো জফ। ১৯৮২ সালে আজুরিদের অধিনায়ক হিসেবে তিনি বিশ্বকাপ জেতেন ৪০ বছর ১৩৩ দিনের মাথায়। পশ্চিম জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ ফাইনাল খেলা ও চ্যাম্পিয়ন হওয়ার নজির তাই রয়েছে জফের দখলেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+