কাতারের ৮টি স্টেডিয়ামে হবে ফিফা বিশ্বকাপের ম্য়াচগুলি, জানুন বিস্তারিত তথ্য
কাতারে ফিফা বিশ্বকাপের ২২তম সংস্করণ শুরু হচ্ছে ২০ নভেম্বর থেকে। আল খরের আল বাইত (Al Bayt Stadium) স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর সেখানেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি খেলবে কাতার ও ইকুয়েডর। স্টেডিয়ামগুলি কাছাকাছি হওয়ায় ফুটবলপ্রেমীরা একইদিনে বিশ্বকাপের দুটি ম্যাচ মাঠে বসে দেখতে পারবেন। একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের স্টেডিয়ামগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য।
|
সংস্কারে সেজে উঠেছে খলিফা ইন্টারন্যাশনাল
দোহায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটির উদ্বোধন হয়েছিল ২০১৭ সালের মে মাসে। এখানে দর্শকাসনের সংখ্যা ৪০ হাজার। কাতার বিশ্বকাপের জন্য আটটি স্টেডিয়ামের মধ্যে এটির কাজই সবার আগে শেষ হয়েছিল। তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ-সহ বেশ কয়েকটি ম্যাচ হবে এই স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটি তৈরি হয়েছিল ১৯৭৬ সালে। কাতার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার আগে অবধি এই স্টেডিয়ামটিই ছিল। পরে বাকি সাতটি তৈরি হয়। সংস্কারের পর অত্যাধুনিক ব্যবস্থাপনা-সহ দ্বারোদ্ঘাটন করা হয় স্টেডিয়ামটির।
|
বিশ্বকাপের পর কমবে দর্শকাসন
বিশ্বকাপের খেলা হবে ওয়াকরাহর আল জানৌব স্টেডিয়ামে। এখানে দর্শকাসনের সংখ্যা ৪০ হাজার। দক্ষিণ দোহায় অবস্থিত এই স্টেডিয়ামে রাউন্ড অব সিক্সটিনের ম্য়াচ হবে। পার্ল ডাইভিং ও মাছ ধরার ক্ষেত্রে ব্যবহৃত নৌকার মতো দেখতে এই স্টেডিয়ামটি। নবনির্মিত স্টেডিয়ামটির উদ্বোধন হয় ২০১৯ সালের মে মাসে। পরের বছর জুনে উদ্বোধন হয়েছে এডুকেশন সিটির ৪০ হাজার দর্শকাসনবিশিষ্ট স্টেডিয়াম। গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্বের ম্য়াচ হবে এখানে। আল রায়ানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে স্টেডিয়ামটি। দোহার পশ্চিমে অবস্থিত স্টেডিয়ামটিতে মেট্রোয় চড়েও যাওয়া যায়। বিশ্বকাপের পর এই স্টেডিয়ামের দর্শকাসন কমানো হবে, সিটগুলি দেওয়া হবে উন্নতশীল দেশগুলিকে।
|
উদ্বোধন আল বাইতে
বিশ্বকাপের উদ্বোধন হবে আল বাইত স্টেডিয়ামে। সেমিফাইনাল ম্যাচও হবে আল খরে অবস্থিত ৬০ হাজার দর্শকাসনবিশিষ্ট স্টেডিয়ামটিতে। বিশ্বকাপের পর এই স্টেডিয়ামের ২৮ হাজার দর্শকাসন উন্নতশীল দেশগুলিকে দেওয়া হবে। গ্রুপ পর্বে স্পেন-জার্মানি দ্বৈরথের পাশাপাশি দ্বিতীয় সেমিফাইনালটি এখানে অনুষ্ঠিত হবে। বেদুইন টেন্টের আদলে স্টেডিয়ামটি তৈরি। কাতারের উত্তর-পূর্ব দিকে অবস্থিত স্টেডিয়ামটি দোহা থেকে ৩৫ কিলোমিটার দূরে। এই স্টেডিয়ামটির উদ্বোধন হয়েছে গত বছরের নভেম্বরে। ২০২০ সালের ডিসেম্বরে উদ্বোধন হয়েছে আল রায়ানের স্টেডিয়ামটি। এটিতে ৪০ হাজার দর্শকাসন রয়েছে। বিশ্বকাপ যখন ঠিক ২ বছর দূরে ছিল, ২০২০ সালের ১৮ ডিসেম্বর এই স্টেডিয়ামটির উদ্বোধন হয়। এখানে গ্রুপ পর্বের পাশাপাশি রাউন্ড অব সিক্সটিন পর্বের ম্য়াচগুলি হবে। কাতারের সফলতম ক্লাব দল আল রায়ানের স্টেডিয়ামটিতে রয়েছে অত্যাধুনিক ব্যবস্থাপনা।
|
আরও স্টেডিয়াম
২০২১ সালের অক্টোবরে উদ্বোধন হয় দোহার আল থুমানা স্টেডিয়াম। এখানেও ৪০ হাজার মানুষ স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারেন। কোয়ার্টার ফাইনাল অবধি ম্যাচ এখানে হবে। মধ্য দোহার উত্তর দিকে এই স্টেডিয়াম। এর কাছেই হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। মধ্য প্রাচ্যে পুরুষরা গাফিয়া টুপি পরেন। তার আদলেই তৈরি স্টেডিয়ামটি। গত বছরের নভেম্বরে উদ্বোধন হয়েছে দোহার রাস আবু আবৌদ স্টেডিয়াম। এখানেও ৪০ হাজার দর্শকাসন রয়েছে। শিপিং কন্টেনারের আদলে তৈরি স্টেডিয়ামটি। এখানেও রাউন্ড অব সিক্সটিন পর্ব পর্যন্ত ম্যাচ হবে। দোহার আন্তর্জাতিক ডায়ালিং কোড ৯৭৪, সেই সংখ্যক কন্টেনার স্টেডিয়াম তৈরির কাজে লাগানো হয়েছে।
|
ফাইনাল লুসাইলে
বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হবে লুসাইল স্টেডিয়ামে। গত সেপ্টেম্বর মাসেই লুসাইল সিটিতে অবস্থিত এই স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে। এখানে দর্শকাসন রয়েছে ৮০ হাজার। ফাইনাল ছাড়াও বিশ্বকাপের প্রতিটি পর্বের ম্যাচই হবে এখানে। মধ্য দোহা থেকে ১৫ কিলোমিটার উত্তরে রয়েছে স্টেডিয়ামটি। ২ লক্ষ মানুষ যাতে বসবাস করতে পারেন সেজন্য পরিকল্পিতভাবেই শহরটি গড়ে তোলা হয়েছে। বিশ্বকাপের পর স্টেডিয়ামটিকে কমিউনিটি হাবে রূপান্তরিত করা হবে। এখানকার সিটগুলিও অন্য স্টেডিয়ামগুলির মতো উন্নয়নশীল দেশকে দেওয়া হবে।
#Lusailstadium #FIFAWorldCupQatar2022
— Anish Thomas (@a_n_i_s_h) November 10, 2022
The amazing Lusail Stadium #nowisall pic.twitter.com/9ogO2QFbMa
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications