FIFA World Cup 2022: ফিফা বিশ্বকাপে উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ গোলশূন্য, সুযোগ নষ্ট দুই দলেরই
ফিফা বিশ্বকাপে গ্রুপ এইচের ম্যাচে উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়াকে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো। এডুকেশন সিটি স্টেডিয়ামে তুল্যমূল্য লড়াইয়ে দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। এই গ্রুপের পরবর্তী ম্যাচে একটু পরেই মুখোমুখি হবে পর্তুগাল ও ঘানা।

ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হলেও খেলায় উত্তেজনাও ভালোই ছিল। দক্ষিণ কোরিয়া শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে উরুগুয়েকে চাপে রাখার কৌশলে সফল হয়। দক্ষিণ কোরিয়ার হয়ে নজরকাড়া ফুটবল উপহার দেন প্রোটেকটিভ ফেস মাস্ক পরে নামা তারকা সন হিউং-মিন। উরুগুয়ের বক্সে ক্রস পাঠিয়ে গোলমুখ খোলার চেষ্টা চালালেও অবশ্য কাজের কাজ করতে পারেননি কোরিয়ান ফুটবলাররা। মিনিট ১৫ খেলা হওয়ার পর ছন্দ ফিরে পায় উরুগুয়ে। পাল্টা লড়াই চালাতে থাকে লাতিন আমেরিকার এই দেশ। ১৮ মিনিটে উরুগুয়ের ফেডেরিকো ভালভার্দের প্রয়াস বারের উপর দিয়ে বেরিয়ে যায়। মিনিট তিনেক পর ফাকুন্ডো পেলেস্ত্রি বিপজ্জনকভাবে কোরিয়ান বক্সে ঢুকে পড়েন। তাঁর বাড়ানো বলে পা ছুঁইয়ে জালে জড়াতে ব্যর্থ হন ডারউইন নুনেজ। আক্রমণ, প্রতি আক্রমণে জমজমাট হয়ে ওঠে দ্বৈরথ।
৩৩ মিনিটে দক্ষিণ কোরিয়া এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পেয়েছিল। হওয়াং হি-চানের শট বারের উপর দিয়ে যায়। ৪২ মিনিটে কর্নার থেকে আসা বলে হেড দেন উরুগুয়ের দিয়েগো গডিন, তা পোস্টে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধেও গোল পেতে মরিয়া হয়ে ওঠে দুই দল। ৬৩ মিনিটে নুনেজ বক্সে ঢুকে বল জালে জড়ানোর চেষ্টা করলে তা রুখে দেন কোরিয়ান গোলরক্ষক কিম সেউং-জিউ। উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগ এদিন ছিল জমাট। দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত গোল পেতে দুই দলের কোচই পরিবর্ত হিসেবে কয়েকজনকে নামান, কিন্তু লাভ হয়নি। ৮১ মিনিটে নুনেজ ভালো সুযোগ তৈরি করেছিলেন, এডিনসন কাভানি অবশ্য তাঁর বাড়ানো বলে মাথা ছোঁয়াতে পারেননি। ৮৯ মিনিটে ভালভার্দের শট পোস্টে প্রতিহত হয়। যা দক্ষিণ কোরিয়া শিবিরে স্বস্তির হাওয়া বয়ে আনে। এর ৩০ সেকেন্ড পর উরুগুয়ের গোলকিপার সের্হিও রোচেটের খারাপ পাসকে গোলে পরিণত করার সুযোগ পেয়েছিলেন সন। কিন্তু তিনি বল বাইরে মেরে বসেন।
উরুগুয়ের পরবর্তী ম্যাচ সোমবার পর্তুগালের বিরুদ্ধে। শেষ ম্যাচ তারা খেলবে ২ ডিসেম্বর ঘানার বিরুদ্ধে। দক্ষিণ কোরিয়ার পরবর্তী ম্যাচ সোমবার ঘানার বিরুদ্ধে। শুক্রবার পর্তুগালের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ রয়েছে দক্ষিণ কোরিয়ার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications