বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়কে 'চরম বিপর্যয়' বলে উল্লেখ করলেন থমাস মুলার
বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়কে 'চরম বিপর্যয়' বলে উল্লেখ করলেন থমাস মুলার
টানা দ্বিতীয় বার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে জার্মানির ছিটকে যাওয়াকে 'চরম বিপর্যয়' বলে উল্লেখ করলেন জার্মান দলের বর্ষীয়ান ফরোয়ার্ড থমাস মুলার। রাশিয়ার পর কাতার বিশ্বকাপ থেকেও জার্মানি গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তা এখনও বিশ্বাস করতে পারছেন না মুলার। তিনি বলেছেন, "এটা অবিশ্বাস্য রকম ভাবে তিক্ত অনুভূতি আমাদের কাছে কারণ আমাদের ফলাফল ছিল (কোয়ালিফাই করার জন্য)। নিজেদের দুর্বল মনে হচ্ছে।"

২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মানি দলের সদস্য ছিলেন থমাস মুলার, এবং একই রকম ভাবে তার পরের দুই বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকে ছিটকে যাওয়া জার্মানি দলের সদস্যও তিনি। পাশাপাশি এই ম্যাচটিতে পাওয়া জয়কে শেষ ম্যাচের সুখকর অনুভূতি হিসেবে উল্লেখ করেছেন জার্মান তারকা। তিনি বলেছেন, "এটাই যদি আমার শেষ ম্যাচ হয়, তা হলে বলব আমি খুশি। একসঙ্গে খুব ভাল সময় কাটালাম আমরা। প্রতিটা ম্যাচে আমি নিজের হৃদয় দিয়ে খেলেছি। ভালবেসে খেলেছি।"
এই ম্যাচে হারের পর জার্মানির কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, ২০২৪ ইউরোতে জার্মানি লড়াই চালানোর মতো পরিস্থিতিতে যাতে থাকে তার জন্য দলে পরিবর্তন আনা হবে। জার্মান কোচ বলেছেন, "ইউরোর বিষয়ে এখনই কিছু মন্তব্য করা সম্ভব নয়। কিন্তু আমাদের বিশ্বকাপের পারফরম্যান্সের বিশ্লেষণ করতে হবে। আমাদের এই ধাক্কা থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে এবং রিকভার করতে হবে। আমি অত্যন্ত জটিল এক জন মানুষ এবং সব কিছুই বিশ্লেষণ করব।"












Click it and Unblock the Notifications