বিশ্বকাপ ফাইনালে ম্যাচ পরিচালনা করবেন কোন রেফারি? কার উপর দায়িত্ব দিল ফিফা
বিশ্বকাপ ফাইনালে ম্যাচ পরিচালনা করবেন কোন রেফারি? কার উপর দায়িত্ব দিল ফিফা
বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে কার মুখে থাকবে বাঁশি জানিয়ে দিল ফিফা। কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের রেফারি জিমন মার্সিনিয়াক। ৪১ বছর বয়সী এই পোলিস রেফারি ২০১৮ সালে প্রথম বার বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করার দায়িত্ব পান। পোল্যান্ডের প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করার দায়িত্ব পেলেন মারর্সিনিয়াক।

বিশ্বকাপে দুই সাইড লাইনে তাঁকে অ্যাসিস্ট করার জন্য উপস্থিত থাকবেন পাওয়েল সোকোলনিকি এবং থমাস লিস্টকিউইচ। আমেরিকার ইসমাইল এলফাৎ চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন এবং পোল্যান্ডের টমাস কুইয়াতকোউইসকি ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির দায়িত্ব পালন করবেন।
২০১৩ সালে ফিফার তালিকাভুক্ত রেফারি হন জিমন মার্সিনিয়াক। ২০০৯ সালে পোল্যান্ড ফুটবলের টপ টায়ারে রেফারিং করানো শুরু করেন তিনি। প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফ্রান্স বনাম ডেনমার্ক ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন মার্সিনিয়াক। প্রি কোয়ার্টার ফাইনানে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ পরিচালনাও করেন তিনি।
এই মরসুমে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচও খেলান মার্সিনিয়াক। ক্যাম্প ন্যূতে বার্সেলোনা এবং ইন্টার মিলানের মধ্যে ৩-৩ গোলে শেষ হওয়া উত্তেজনাপূর্ণ ম্যাচের রেফারির দায়িত্বে ছিলেন তিনি। ২০১৮ সুপার কাপে রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেটিকো মাদ্রিদের ম্যাচ পরিচালনা করেন তিনি। ২০১৮ বিশ্বকাপে গ্রুপের ম্যাচে জার্মানির জেরম বোটিয়াংকে লাল কার্ড দেখিয়ে মার্চিং অর্ডার দিয়েছিলেন তিনি। ১৮ ডিসেম্বর ফিফা বিশ্বকাপ ২০২২-এর ফাইনাল ম্যাচটি আয়োজিত হতে চলেছে লুসাইল স্টেডিয়ামে। রবিবার ভারতীয় সময় রাত সাড়ে ৮'টা থেকে এই ম্যাচ শুরু হবে।












Click it and Unblock the Notifications