কোস্টারিকাকে গোলের মালা উপহার দিল স্পেন, হাফ ডজনেরও বেশি গোল হজম বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষকের
কোস্টা রিকাকে গোলের মালা উপহার দিল স্পেন, হাফ ডজনেরও বেশি গোল হজম বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষকের
বিশ্বকাপের প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে দুরমুশ করে মাঠ ছাড়ল স্পেন। গ্রুপ 'ই'-এর ম্যাচে বুধবার লাতিন আমেরিকার দল কোস্টা রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে স্পেন। বিভিন্ন দিক দিয়ে কোস্টা রিকার থেকে এগিয়ে থাকা স্পেন ফেভারিট হিসেবে শুরু করলেও প্রতিপক্ষকে এই ভাবে যে ছিন্ন ভিন্ন করে দেবেন জর্ডি আলবা - ফেরান টোরেসরা তা হয়ো কল্পনা করতে পারেননি অতি বড় স্প্যানিস সমর্থক। ৭-০ গোলে এই ম্যাচে কোস্টা রিকাকে হার স্বীকার করতে হয় স্পেনের বিরুদ্ধে। প্রথমার্ধে তিন গোল এবং দ্বিতীয়ার্ধে চার গোল হজম করে কোস্টা রিকা।

এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ছিল স্পেনের। ৮২ শতাংশ বল পজিশন ছিল স্প্যানিশ দলটির। এক হাজারের বেশি পাস পুরো ম্যাচে খেলে স্পেন। তিকিতাকার ঝলকানি ছিল পুরো ম্যাচ জুড়ে। আর এই তিকিতাকাই ছিন্নভিন্ন করে দিল কোস্টা রিকাকে। ১০৪৩টি পাস খেলে স্পেন পুরো ম্যাচে যার মধ্যে নির্ভল পাস ছিল ৯৪ শতাংশ যার অর্থ ৯৭৬টি নির্ভুল পাস খেলে স্পেন। অপর দিকে মাত্র ২৩১টি পাস খেলে কোস্টা রিকা যার মধ্যে নির্ভুল ছিল ৭১ শতাংশ যার অর্থ ১৬৫টি পাস নিজেদের মধ্যে ঠিক মতো খেলতে পারে কোস্টা রিকা। গোটা ম্যাচে ৫টি বড় সুযোগ তৈরি করে স্পেন। মোট ১৭টি শট গোটা ম্যাচে নিয়েছে স্পেন যার মধ্যে অন টার্গেট ছিল ৮টি আর এই ৮টির মধ্যে গোল আসে ৭টি। পুরো ম্যাচে কোস্টা রিকা একটিও শট নিতে পারেনি।
কোস্টা রিকা বিশ্বকাপের আঙ্গিকে মধ্যমানের দল হলেও তাদের গোলরক্ষক কাইলর নাভাস বিশ্বের অন্যতম সেরা। বর্তমানে প্যারিস সাঁ জাঁ-এর হয়ে খেলেন নাভাস। ইউরোপের অন্যতম সেরা ক্লাবটির হয়ে ৭৫টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে ১০৪টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন এই তারকা গোলরক্ষক। কিন্তু বুধবার দিনটা ছিল না নাভাসের। স্পেনের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন ডানি ওলমো। ১১ মিনিটে গোলটি করেন ওলমো। ২১ মিনিটে মার্কো অ্যাসেন্সিও দ্বিতীয় গোলটি করেন। স্পেনের হয়ে জোড়া গোল করা ফেরান টোরেস ৩১ মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেন স্পেনের।
৩-০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধে মাঠ ছাড়ে স্পেন। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যে ফের গোল পায় স্পেন। ৫৪ মিনিটে টোরেস নিজের দ্বিতীয় গোলটি করে স্পেনকে এগিয়ে দেন ৪-০ ব্যবধানে। ৭৪ মিনিটে স্পেনের পাঁচ নম্বর গোলটি আসে গাভির সৌজন্যে। পেলের পর কনিষ্ঠতম ফুটবলার হিসেবে এই গোলটি করলেন গাভি। স্পেনের শেষ দুই গোল আসে ম্যাচের একেবারে অন্তিম লগ্নে। পরিবর্ত ফুটবলার হিসেবে নামা কার্লোস সোলার ৯০ মিনিটে স্পেনের ষষ্ঠ গোলটি করেন। অপর পরিবর্ত ফুটবলার আলভারো মোরাতা ৯০+২ মিনিটে স্পেনের সপ্তম গোলটি করে কোস্টা রিকাকে উপহার দেওয়া গোলের মালা সম্পূর্ণ করেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications