FIFA World Cup 2022: ১ হাজার পেনাল্টি! কোচের কঠোর হোমওয়ার্ক সেরে মরক্কো ম্যাচের আগে আত্মবিশ্বাসী স্পেন

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে কাল মরক্কোর বিরুদ্ধে খেলতে নামবে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। ক্রোয়েশিয়া, বেলজিয়ামকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে মরক্কো চাইছে স্পেনকে ছিটকে দিয়ে ইতিহাস গড়তে। যদিও লুইস এনরিকের দল কিন্তু বেশ আত্মবিশ্বাসী। তার যথেষ্ট কারণও রয়েছে।

কঠোর হোমওয়ার্ক সেরে মরক্কো ম্যাচের আগে আত্মবিশ্বাসী স্পেন

নক আউটের খেলা গড়াতে পারে টাইব্রেকার পর্যন্ত। সেখানেও যাতে কোনও বিপত্তি না ঘটে সে কথা মাথায় রেখে বিশ্বকাপের আগে দলকে বিশেষ ধরনের অনুশীলন করিয়েছেন লুইস এনরিকে। ফুটবলারদের দিয়েছিলেন কঠোর হোমওয়ার্ক। প্রত্যেককে বলেছিলেন ১ হাজারটি করে পেনাল্টি মারার অনুশীলন করতে। এই বিষয়টি আপাতত স্পেনের আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে সহায়ক হলেও ম্যাচে কী হবে তা বলবে সময়ই।

২০১৭ সালের ইউরোয় স্পেন কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে সুইৎজারল্যান্ডকে হারালেও সেমিফাইনালে ইতালির বিরুদ্ধে হেরে যায়। সেবার চ্যাম্পিয়ন হয় ইতালি। মরক্কো ম্যাচের আগে এনরিকে বলেন, বছর খানেক আগে জাতীয় দলের শিবিরেই ফুটবলারদের বলে দিয়েছিলাম বিশ্বকাপের আগে হোমওয়ার্ক সারতে হবে। ক্লাবে থাকাকালীন অন্তত ১ হাজার পেনাল্টি মারার অনুশীলন করতে বলেছি সকলকে। কেন না, জাতীয় দলের সঙ্গে থাকাকালীন এমন অনুশীলন করানোর পর্যাপ্ত সময় পাওয়া যায় না। আমি মনে করি না পেনাল্টি লটারি। যদি অনুশীলন নিয়মিত চালিয়ে যাওয়া যায় তাহলে পেনাল্টি মারার দক্ষতারও উন্নতি ঘটবে। যদিও অনুশীলনে ম্য়াচে পেনাল্টি নিতে যাওয়ার চাপ বা টেনশন থাকে না, তবুও অনুশীলনে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া যায়।

এনরিকে আরও বলেছেন, এটা ভাগ্যের উপর নির্ভর করে না। পেনাল্টি শ্যুটআউটে গোলকিপারও খুব গুরুত্বপূর্ণ। আমার দলের তিন গোলকিপারই এ ব্যাপারে দক্ষ। আমাদের অনুশীলনেও পেনাল্টি কিক মারার অনুশীলন হয়। এই হোমওয়ার্কে যে তিনি গুরুত্ব দেন সে কথা স্পষ্ট করার পাশাপাশি স্পেনের বস জানান, বিশ্বকাপে তিনি নিজের দলকে বি+ দেবেন পারফরম্যান্সের নিরিখে। জাপান ম্যাচের ১৫ মিনিটের ঝড়েই যে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে সে কথা স্বীকার করেছেন। তাঁর কথায়, আমরা পুরো ৯০ মিনিট কোনও প্রতিপক্ষের বিরুদ্ধেই দাপট নিয়ে খেলতে পারিনি। বিশ্বকাপে সেরা কোচ, প্লেয়ারদের নিয়ে গঠিত সেরা দলের বিরুদ্ধে খেলতে হয়। মরক্কো এই মুহূর্তে দারুণ মুডে রয়েছে। গ্রুপ পর্যায়ের পর মরক্কোর ফুটবলাররা অনুপ্রাণিতই থাকবেন। তবে আমার দলের অনুশীলন দেখে বলতে পারি, ভালো ফল নিশ্চিত করে আমরা পরের রাউন্ডে যেতে পারব। ফলাফলের কথা না ভেবেই ফুটবলারদের মাঠে নেমে দর্শকদের ভালো ফুটবল উপহার দেওয়ার ডাক দেবেন এনরিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+