মেসির আর্জেন্টিনার সঙ্গে দেখা করতে না দেওয়া নিয়ে মুখ খুললেন আগুয়েরো, কিংবন্তিকে স্বাগত জানাল স্পেন

মেসির আর্জেন্টিনার সঙ্গে দেখা করতে না দেওয়া নিয়ে মুখ খুললেন আগুয়েরো, কিংবন্তিকে স্বাগত জানাল স্পেন

বিশ্বকাপের মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সার্জিও আগুয়েরো। ৩৪ বছর বয়সী আগুয়েরো বিশ্বকাপ দেখার জন্য কাতারে এসেছেন এবং মধ্যপ্রাচ্যে আয়োজিত বিশ্বকাপে প্রাক্তন সতীর্থদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনাও ছিল তাঁর। কিন্তু বিশ্বকাপে দলের সঙ্গে দেখার করার সময়ে তাঁকে জানানো হয় লিওনেল মেসি অ্যান্ড কোম্পানির সঙ্গে দেখার করার জন্য প্রয়োজনীয় অ্যাক্রিডিটেশন না থাকায় তিনি দলের সঙ্গে দেখা করতে পারবেন না।

মেসির আর্জেন্টিনার সঙ্গে দেখা করতে না দেওয়া নিয়ে মুখ খুললেন আগুয়েরো, কিংবন্তিকে স্বাগত জানাল স্পেন

হৃদযন্ত্রের অবস্থা খুব ভাল না হওয়ায় গত বছর বাধ্য হয়ে ফুটবল থেকে অবসর নিতে হয় আগুয়েরোকে। পরিস্থিতি আরও জটিল হয় যখন স্পেনের ক্যাম্পে আসার জন্য এবং দলের সঙ্গে সময় কাটানোর জন্য আগুয়েরোকে আমন্ত্রণ জানানো হয় এবং তাঁর থেকে কোনও রকম পাস চাওয়া হয় না। এই খবরের বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে আগুয়েরো বলেছেন, "আমি এখনও দলের সঙ্গে দেখা করতে পারিনি। দেখা যাক, কিন্তু সব কিছুই কেমন অদ্ভুদ। ওদের সঙ্গে দেখা করার জন্য ক্রেডেন্সিয়াল প্রয়োজন। কথাটা আমার কাছে বেশ অদ্ভুদ লেগেছে। তিন-চার দিন লেগে যায় সেই ছাড়পত্র জোগাড় করতে। আমি জিজ্ঞাসা করলে আমায় জানানো হয় যে উপর থেকে নির্দেশ এসেছে- কিন্তু অন্যদের আমি দেখছি তারা কত ভাল মতো তাদের শিবিরে আমন্ত্রণ জানাচ্ছে। অদ্ভু লাগছে যে আমাকে ওরা উপযুক্ত ক্রেডেন্সিয়াল অল্প সময়ের মধ্যে জোগাড় করে দিতে পারেনি। আমি জাতীয় দলে থেকেছি এবং জানি দ্রুতই ওরা ক্রেডেন্সিয়ালের আয়োজন করে দিতে পারে। এটা আমি মানছি না। সব কিছু সমাপ্ত হওয়ার জন্য আমি অপেক্ষা করছি।"

আগুয়েরোর আরও সংযোজন, "আমি আগে গিয়ে শুভেচ্ছা জানাতে চেয়েছিলাম ওদের। বিরল পরিস্থিতি, আমি কখনও কোনও কিছু ভুল করিনি। আমি সব সময়ে ভাল আচরণ করেছি। আমার সঙ্গে একই দিনে যারা কাতারে আসেন তাঁরা হঠাৎ করে ভিতরে যাওয়ার অনুমতি পান। আমি একটা শুভেচ্ছা বার্তা পাঠাই। ওরা যদি আমাকে যেতে না দেয় তো ঠিস আছে কিন্তু সেটা আমার মুখের উপর বলো। এটা কেমন দেখায় যখন আমি আমার সতীর্থদের সঙ্গে দেখা করার আগে স্পেনের সঙ্গে গিয়ে দেখা করি? আমি প্রথমে অপেক্ষাল করছিলাম আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে কারোর ফোন পাওয়ার এবং সে কিছু বলবে সেটা আমি মনে করেছিলাম।"

সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে পরাজিত হয়েছে আর্জেন্টিনা। মাস্ট উইন ম্যাচে আর্জেন্টিনা পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকোর। গ্রুপের শেষ ম্যাচটি মেক্সিকো খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে। সার্জিও আগুয়েরো শুধু আর্জেন্টাইন ফুটবলেরই নয়, বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি। আগুয়েরো আর্জেন্টিনার জার্সিতে ১০১ ম্যাচে ৪১টি গোল করেছেন। ক্লাব ফুটবলে অ্যাতলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বার্সেলোনার মতো ক্লাবে তিনি খেলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+