বিশ্বকাপ ফুটবল ২০২২: আর্জেন্টিনা-ব্রাজিলসহ ৩২টি দলের কে পড়ল কোন গ্রুপে, মহারণের সামনে কারা

কাতার বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেল। শুক্রবার রাতে হয়ে গেল গ্রুপ বিন্যাস। মেসির আর্জেন্টিনা বা নেইমারের ব্রাজিল কিংবা রোনাল্ডোর পর্তুগালের গ্রুপে কোন কোন দেশ পড়ল।

কাতার বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেল। শুক্রবার রাতে হয়ে গেল ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস। মেসির আর্জেন্টিনা বা নেইমারের ব্রাজিল কিংবা রোনাল্ডোর পর্তুগালের গ্রুপে কোন কোন দেশ পড়ল, তাঁরা কার মুখোমুখি হবে প্রথম ম্যাচে, তা চূড়ান্ত হয়ে গেল। ৩২টি দেশকে মোট আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে চারটি করে দেশ খেলবে।

বিশ্বকাপ ২০২২: মেসির আর্জেন্টিনা প্রথম ম্যাচে কার মুখোমুখি

কাতারে বিশ্বকাপের ড্রয়ে মেসির আর্জেন্টিনা, নেইমারের ব্রাজিল, রোনাল্ডোর পর্তুগাল, বিশ্ব চ্যাম্পিয়ন এমবাপের ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ড, ইংল্যান্ড, উরুগুয়েরা কে কোন গ্রুপে পড়ল তা স্পষ্ট হয়ে গেল এদিনের গ্রুপ বিন্যাসে। শীর্ষ সাতটি দলকে আগেই সাতটি গ্রুপে রাখা হয়েছে। আর একটি গ্রুপে রাখা হয়েছে আয়োজক দেশ কাতারকে।

আয়োজক দেশ কাতারকে রাখা হয়েছে গ্রুপ এ-তে। ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, ব্রাজিল ও পর্তুগাল- এই সাতটি শীর্ষ দেশকে রাখা হয়েছে গ্রুপ বি থেকে এইচ পর্যন্ত। আর দ্বিতীয় পাত্রে রাখা হয়েছিল মেক্সিকো, উরুগুয়ে, জার্মানি, ও নেদারল্যান্ডসকে। স্বভাবতই কোন গ্রুপ অফ ডেথ তৈরি হয়, তার দিকে ছিল সবার নজর।

আর এই পরিস্থিতিতে স্পেনের গ্রুপে পড়েছে জার্মানি, বেলজিয়ামের গ্রুপে ক্রোয়েশিয়া ও পর্তুগালের গ্রুপে উরুগুয়ে। এই তিনটি গ্রুপকেই 'গ্রুপ অব ডেথ' আখ্যা দেওয়া হচ্ছে। পর্তুগাল ও উরুগুয়ের সঙ্গী হয়েছে গত বিশ্বকাপে জার্মানিকে গ্রুপ পর্যায় থেকে বিদায় করে দেওয়া দক্ষিণ কোরিয়া। এবার গ্রুপ এইচে পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে রয়েছে ঘানাও।

বিশ্বকাপ ২০২২: মেসির আর্জেন্টিনা প্রথম ম্যাচে কার মুখোমুখি

আবার স্পেন ও জার্মানি একই গ্রুপে পড়েছে। ফলে গ্রুপ ই-তে স্পেন ও জার্মানি ছাড়াও রয়েছে জাপান ও ক্রোয়েশিয়া বা নিউজিল্যান্ডের মধ্যে একটি দল। আর একটি গ্রুপ অফ ডেথ এফ-এ বেলজিয়াম ও ক্রোয়েশিয়ার সঙ্গে রয়েছে মরক্কো ও কানাডা। ফলে এই তিনটি গ্রুপের দিকে বিশেষ নজর থাকবে।

আর নজর থাকবে মেসির আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিলের গ্রুপে। সি গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে মেক্সিকো, সৌদি আরব ও পোল্যান্ড। প্রথম ম্যাসে মেসিরা মুখোমুখি হবেন সৌদি আরবের। আর নেইমারের ব্রাজিল রয়েছে গ্রুপ জি-তে। তাদের সঙ্গে এই গ্রুপে রয়েছে সার্বিয়া, ক্যামেরুন ও সুইজারল্যান্ড। ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে সার্বিয়ার বিরুদ্ধে।

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে ডি গ্রুপে রয়েছে ডেনমার্ক, তিউনিশিয়া, পেরু বা অস্ট্রেলিয়া বা আরব আমিরশাহী। গ্রুপ এ-তে রয়েছে আয়োজক দেশ কাতার, ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ড। এবং গ্রুপ বি-তে রয়েছে ইংল্যান্ড, ইরান, আমেরিকা ও ওয়েলস বা স্কটল্যান্ড বা ইউক্রেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+