ফ্রান্সের শক্তিই তাদের প্রধান দুর্বলতার কারণ, মেসি-স্কালোনিকে ফ্রান্সের দুর্বলতা দেখিয়ে দিলেন ইংলিশ তারকা
ফ্রান্সের শক্তিই তাদের প্রধান দুর্বলতার কারণ, মেসি-স্কালোনিকে ফ্রান্সের দুর্বলতা দেখিয়ে দিলেন ইংলিশ তারকা
ফ্রান্সের বিরুদ্ধে মেগা ফাইনালের জন্য তৈরি হচ্ছে আর্জেন্টিনা। লিওনেল মেসির কেরিয়ারের শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে গোটা আর্জেন্টিনা দল তৈরি নিজেদের উজাড় করে দিতে এবং মারাদোনার পর আবারও দেশকে গর্বিত করার লক্ষ্যে এগিয়ে যেতে।

তবে, ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে লড়াইটা খুব একটা সহজ হবে না আর্জেন্টিনার জন্য়। কারণ কিলিয়ান এমবাপের দৌড় এবং ফ্রান্সের আক্রমণ ভাগ ফাইনালে বড় পরীক্ষা নেবে আর্জেন্টিনার ডিফেন্সের।
ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা এবং ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার রিও ফার্দিনান্দ জানিয়েছেন ফ্রান্সের বাম প্রান্তটা তাদের দুর্বল দিক। উল্লেখ্য, এই দিক দিয়ে আক্রমণে ওঠেন উইঙ্গারের ভূমিকায় খেলা কিলিয়ান এমবাপে এবং লেফট ফুল ব্যাক থিয়ো হার্নান্ডেজ। ফার্দিনান্দ আসলে বোঝাতে চেয়েছেন ফ্রান্সে বাম দিকের প্রান্তকে অকেজ করে রাখলে সহজেই বোতলবন্দি করা সম্ভব হবে কিলিয়ান এমবাপেকে। আর এমবাপে যদি নড়াচড়া করার জায়গা না পান তা হলে সেখানেই ফ্রান্সের সমস্ত জারিজুরি শেষ।
অনেকেই ফ্রান্সকে খেতাব ধরে রাখার জন্য ফেভারিট মানলেও রিও ফার্দিনান্দ মনে করেন ১৯৮৬ সালের পর আবারও বিশ্বকাপ জেতার দারুণ সম্ভবনা রয়েছে আর্জেন্টিনার সামনে যদি তারা প্রতিপক্ষের বাম উইং-কে টার্গেট করতে পারে। বিবিসি-কে তিনি বলেছেন, "আপনি যদি ফ্রান্সের দুর্বলতার দিকে নজর দেন, তা হলে সেখানে খুব বেশি দুর্বলতা দেখতে পাবেন না। কিন্তু তাঁদের বাম প্রান্তকে প্রতিপক্ষরা টার্গেট করছে মনে হয়। আপনি লক্ষ্য করে দেখুন। যেই গোলগুলো ওরা হজম করেছে সেগুলো কিন্তু ওই দিক থেকেই তৈরি হয়েছে। লুকাস ফার্নান্ডেজের চোট পাওয়াটা দুর্ভাগ্যজনক যদিও পুরো বিশ্বকাপে এটা সাধারণ বিষয়। ডেনার্কের বিরুদ্ধেও ওরা অফ দ্য পিচ ছিল আর এর অন্যতম কারণ এমবাপে থাকে ওই দিকে যার উঠে খেলার ছাড়পত্র রয়েছে। কিন্তু এটাই চাপ সৃষ্টি করে (ফ্রান্সের উপর)।"












Click it and Unblock the Notifications