২০২২ ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচ: কাতারকে তাদের ডেরায় আটকে দিল ভারত

২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কাতারকে আটকে দিল ভারত। কঠিন ম্যাচে সুনীল ছেত্রী ছিলেন না। পরিকল্পনামাফিক খেলে ম্যাচ ড্র করল ব্লু-আর্মি। তেকাঠির নিচে দুর্ভেদ্য হয়ে দাঁড়ান গুরপ্রীত

২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কাতারকে আটকে দিল ভারত। কঠিন ম্যাচে সুনীল ছেত্রী ছিলেন না। স্বভাবতই লড়াইয়ে ভারত কিছুটা হলেও পিছিয়ে শুরু করছে বলে মনে করা হয়েছিল। যদিও রক্ষণ সামনে প্রতিআক্রমণে গতি বাড়িয়ে, পরিকল্পনামাফিক খেলে ম্যাচ ড্র করল ব্লু-আর্মি। তেকাঠির নিচে দুর্ভেদ্য হয়ে দাঁড়ান গুরপ্রীত সিং। ম্যাচ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

২০২২ বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচ: কাতারকে তাদের ডেরায় আটকে দিল ভারত

প্রসঙ্গত ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার চলতি বছরে দারুণ ছন্দে রয়েছে। এশিয়ান জায়েন্ট কাতার চলতি বছরে ব্রাজিল, আর্জেন্তিনার মতো দলের বিরুদ্ধে খেলে এসেছে। সেই কাতারকে আটকে গোল করতে না দেওয়াটা অবশ্য ভারতীয় দলের অন্যতম সেরা প্রাপ্তি। সেই সঙ্গে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে এই ম্যাচ ড্র করা সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবলের ঐতিহাসিক ঘটনা।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে শক্তিশালী কাতারকে আটকে দেওয়ায় পর ভারতের বিশ্বকাপ খেলার আশা উজ্জ্বল। কাতারের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে(ফিফা ব়্যাঙ্কিং ৬২) যেখানে কোনও পয়েন্টের আশা ছিল না, সেখান থেকেই ১ পয়েন্ট নিয়ে এগিয়ে গেল ভারত(ফিফা ব়্যাঙ্কিং ১০৩)। দোহায় এশিয়ান জায়েন্ট কাতারকে আটকে গুরপ্রীত সিং সাঁধুরা যেন বুঝিয়ে দিলেন, এরপর থেকে তাঁদের খাটো করে দেখলে ভুল হবে।

কথায় বলে ক্যাপ্টেন নাকি সামনে থেকে নেতৃত্ব দেন! এই ম্যাচে ভারতীয় দলকে পিছন থেকে নেতৃত্ব দিলেন গুরপ্রীত। সুনীলের পরিবর্তে এদিন মাঠে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি। কাতারের একের পর এক গোলাবর্ষণ আটকে দেন গুরপ্রীত। তেকাঠির নিচে দেওয়াল হয়ে বিপক্ষের আক্রমণ সামলেছেন। জ্বরে পরে এই ম্যাচে ছিলেন না সুনীল ছেত্রী। তিনি থাকলে হয়ত ভারতের পক্ষে ম্যাচের ফল অন্য কিছু হতেই পারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+