FIFA World Cup 2022: সমর্থকদের জন্য কঠোর গাইডলাইন প্রকাশ করল কাতার

বিশ্বকাপের জন্য কঠোর গাইডলাইন প্রকাশ করল কাতার

ফিফা বিশ্বকাপ ২০২২-কে ঘিরে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। আর এই বিতর্কে সিংহভাগ কারণই আয়োজককারী দেশ কাতার। যে ভাবে কাতারের অসংবেনশীল এবং কঠোর আইন উন্নত বিশ্বের মানুষদের ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী তাতে এই দেশে পা দেওয়া সমর্থকদের চিন্তা বাড়ছে। খেলা দেখতে এসে শেষ পর্যন্ত জেলে ঠাঁই না হয় সেটাই এখনও বড় চিন্তার কারণ উন্নত এবং উন্নতিশীল দেশগুলি থেকে আসা সমর্থকদের জন্য।

FIFA World Cup 2022: সমর্থকদের জন্য কঠোর গাইডলাইন প্রকাশ করল কাতার

বিশ্বকাপকে কেন্দ্র করে লক্ষ লক্ষ সমর্থকের ঠিকানা আগামী এক মাস কাতার হতে চলেছে। এই সমর্থকরা যদি কাতারের নিয়মের লঙ্ঘন করেন তা হলে খুব সম্ভবনা রয়েছে তাঁদের ইসলাম রাষ্ট্রে বিপাকে পরার। কাতারি প্রশাসন বিশ্বের বিভিন্ন কোন থেকে আসা সমর্থকদের অনুরোধ করেছে 'কাতারি সভ্যতা এবং নিয়মকানুন'কে সম্মান দেওয়ার জন্য। কাতানের আইনেই দেওয়া রয়েছে মদ, ড্রাগস, যৌনতা, সমপ্রেম এবং ড্রেস কোর্ড নিয়ে বিধান। বিশেষ করে পোশাক পরিধানের ক্ষেত্রে খুব কঠর নিয়ম রয়েছে কাতারে। পর্যটকদের বারবার ভাবতে বাধ্য করতে পারে স্থানীয় সরকারের এই কঠোর নিয়মগুলি সেই দেশে ভ্রমণ করার আগে।

ডেলিস্টারে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বাইরে থেকে আসা সমর্থকদের অনুরোধ করা হয়েছে নিজেদের কাঁধ এবং পেট ঢাকা পোশাক পরার জন্য। ভদ্রভাবে পোশাক পরত হবে মহিলাদের এবং যাঁরা স্কার্ট পরবেন তাদের স্কার্ট হতে হবে হাঁটুর নীচ পর্যন্ত এবং কাঁধ অবশ্যই ঢাকা থাকতে হবে। পুরোপুরি ভাবে পুরুষরাও নিজেদের টি-শার্ট খুলতে পারবেন না। এই নিয়ম লঙ্ঘনকারীকে জরিমানা গুণতে হবে এবং দরকারের জেলেও যেতে হতে পারে। হাতা ছাড়া কোনও পোশাক পরা যাবে না, যেমনটা পরা যাবে না বিতর্কিত কিছু কথা লেখা টি শার্ট। কাতার টুরিজমের ওয়েবসাইটে লেখা রয়েছে, "কাতারে পোশাকের বিষয়ে কোনও কঠিন আইন নেই, কিন্তু আশা করা হচ্ছে ভ্রমণকারীরা স্থানীয় রীতিনীতির প্রতি সম্মান দেখাবেন জন সমাগমের মধ্যে খোলামেলা পোশাক না পরে। পুরুষ এবং মহিলাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে তাঁরা এমন পোশাকের ব্যবহার করুন যেখানে কাঁধ এবং হাঁটুর নীচ পর্যন্ত ঢাকা থাকবে।"

কাতারের সমালোচনা আরও বাড়ে যখন হঠাৎ করে বিশ্বকাপে বল গড়ানোর কয়েক ঘণ্টা আগে সেই দেশ এবং ফিফার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় আটটি স্টেডিয়ামের মধ্যে এবং চারিপাশে বিয়ার পান করা বা বিক্রি করা যাবে না। এমনিতেই কাতারের অধিকাংশ জায়গাতেই মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা রয়েছে। ২০ সেপ্টেম্বর বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলা হবে কাতার এবং ইকুয়েডরের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+