বিশ্বকাপ আয়োজনে কাতার খরচ করেছে রেকর্ড অর্থ! টিকিট এবার আরও কতটা দামি?
কাতার বিশ্বকাপ শুরু হচ্ছে কাল থেকে। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। একাধিক বিতর্ককে সঙ্গী করেই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই চমক দিতে চাইছে মধ্য প্রাচ্যের এই দেশ। কাল ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাতার খেলবে ইকুয়েডর। চলছে কাউন্টডাউন। কাতার বিশ্বকাপ এবার ইতিমধ্যেই গড়ে ফেলেছে একাধিক রেকর্ড।

রেকর্ড পরিমাণ অর্থ পরিকাঠামো তৈরিতে
বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ২০১০ সালে পেয়েছিল কাতার। প্রস্তুতি খাতে কাতার খরচ করেছে ২২০ বিলিয়ন মার্কিন ডলার। কাতারে বিশ্বকাপ হবে মোট আটটি স্টেডিয়ামে। স্টেডিয়ামগুলি কাছাকাছি হওয়ায় ফুটবলপ্রেমীরা একই দিনে দুটি ম্যাচও দেখতে পারবেন মাঠে বসেই। ৬টি নতুন স্টেডিয়াম নির্মাণ ও দুটির সংস্কার এবং দলগুলির অনুশীলনের মাঠ প্রস্তুত করতে প্রাথমিকভাবে ৪ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু সেই পরিমাণটা গিয়ে দাঁড়িয়েছে ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১০ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে।

কাতার পিছনে ফেলল অনেক দেশকেই
বিমানবন্দরের মানোন্নয়ন, নতুন রাস্তা তৈরি, অভিনব হাব ও হোটেল তৈরি এবং অত্যাধুনিক ব্যবস্থাসম্পন্ন মাটির তলা দিয়ে যাতায়াতের বন্দোবস্ত ইত্যাদি খাতে খরচ করা হয়েছে ২১০ বিলিয়ন মার্কিন ডলার। ইউএস স্পোর্টস ফিনান্স কনসালট্যান্সি ফ্রন্ট অফিস স্পোর্টসের তথ্য এমনটাই জানাচ্ছে। দোহাতে দ্য পার্ল নামে আবাসন তৈরিতে ১৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ করা হয়েছে। দোহা মেট্রোর জন্য খরচ হয়েছে ৩৬ বিলিয়ন মার্কিন ডলার। পরিকাঠামো তৈরিতে কয়েক বছর ধরে প্রতি সপ্তাহে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হয়েছে বলে দাবি করেছেন কাতারের অর্থমন্ত্রী। ২০১৮ সালে রাশিয়ায় বিশ্বকাপ হয়েছিল। সেখানে পরিকাঠামো নির্মাণে খরচ হয়েছিল ১১.৬ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের সময় এই খাতে খরচ হয়েছিল ১৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় লেগেছিল ৩.৬ বিলিয়ন মার্কিন ডলার, ২০০৬ সালে জার্মানিতে খরচ হয়েছিল ৪.৩ বিলিয়ন মার্কিন ডলার। ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিকাঠামো তৈরিতে খরচ হয়েছিল ৫০০ মিলিয়ন মার্কিন ডলার, ১৯৯৮ সালে ফ্রান্সে ২.৩ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০০২ সালে জাপানে লেগেছিল ৭ বিলিয়ন মার্কিন ডলার।

টিকিটের রেকর্ড দর
ফিফা বিশ্বকাপের ৩০ লক্ষ টিকিট বিক্রি করেছে। টিকিট বিক্রি থেকেই ফিফার ভাঁড়ারে রেকর্ড পরিমাণ অর্থ আসছে। রাশিয়া বিশ্বকাপ থেকে টিকিট বিক্রি বাবদ ৫.৪ বিলিয়ন অর্থ আদায় করেছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সংবাদমাধ্যমে উল্লেখ, কাতার বিশ্বকাপের টিকিটের দাম রাশিয়ার বিশ্বকাপের তুলনায় ৪০ শতাংশ বেশি দামি। ফাইনাল ম্যাচের টিকিটের গড় দাম ৬৮৪ পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৬,২০০ টাকা। রাশিয়া বিশ্বকাপে টিকিটের গড় দাম যেখানে ছিল ২১৪ পাউন্ড, সেখানে কাতারে তা গিয়ে দাঁড়িয়েছে ২৮৬ পাউন্ড বা ২৭,৭০০ টাকা। গত ২০ বছরে কাতার বিশ্বকাপে টিকিটের দাম সর্বাধিক বলে দাবি করছে কেলার স্পোর্টস।
|
তুঙ্গে হসপিটালিটি প্যাকেজের চাহিদা
বিশ্বকাপ ফাইনালের টিকিটের দর চার বছর আগের তুলনায় ৫৯ শতাংশ বেশি। টিকিটের পাশাপাশি ২ লক্ষ ৪০ হাজার হসপিটালিটি প্যাকেজের চাহিদাও তুঙ্গে। কাতার যে ২২০ বিলিয়ন মার্কিন ডলার অর্থ পরিকাঠামোগত খাতে খরচ করেছে তা কাতারের বিকাশ ও আধুনিকীকরণ স্ট্র্যাটেজিরই অংশ। কাতার ন্যাশনাল ভিশন ২০৩০-এর গুরুত্বপূর্ণ অংশ হলো ফিফা বিশ্বকাপ। যা শুরু হতে চলেছে কাল থেকে। আল খরের আল বাইত স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ। ১৮ ডিসেম্বর ফাইনাল লুসাইল স্টেডিয়ামে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications