পুরনো হিসেব মিলিয়ে নেওয়ার লক্ষ্য সুয়ারেজের উরুগুয়ের সামনে রোনাল্ডোর পর্তুগাল, রাশিয়ার বোঝাপড়া কি হবে কাতারে?
পুরনো হিসেব মিলিয়ে নেওয়ার লক্ষ্য সুয়ারেজের উরুগুয়ের সামনে রোনাল্ডো পর্তুগাল, রাশিয়ার বোঝাপড়া কি হবে কাতারে?
শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার লক্ষ্যে উরুগুয়ের বিরুদ্ধে খেলবে পর্তুগাল। প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে ৩-২ গোলে জয়ে পাওয়ার ফলে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলেই শেষ ষোলো পৌঁছে যাবে সিআর ৭-এর দল।

উরুগুয়ের বিরুদ্ধে জিতলেই প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে পর্তুগাল:
উরুগুয়ের বিরুদ্ধে পর্তুগাল জিতলেই জায়গা করে নেবে শেষ ১৬-এ। প্রথম ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়ে পুরো তিন পয়েন্ট তুলে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। উল্লেখ্য, চার বছর আগে রাশিয়ায় আয়োজিত বিশ্বকাপে উরুগুয়ের বিরুদ্ধে হেরেই ছিটকে যেতে হয়েছিল পর্তুগালকে। উরুগুয়ের কাছে এই ম্যাচটি যথেষ্ট গুরুত্বপূ্র্ণ। এই ম্যাচে জিততে না পারলেও নূনতম এক পয়েন্ট প্রয়োজন উরুগুয়ের। নয়তো পরবর্তী রাউন্ডে যাওয়াটা তাদের জন্য কঠিন হয়ে যাবে।

মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লুইস সুয়ারেজ:
বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা নক্ষত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মুখোমুখি হবেন ফুটবল বিশ্বের আরও এক সেরা স্ট্রাইকার লুইস সুয়ারেজের। সুয়ারেজ এবং রোনাল্ডো উভয়েরই এটা সম্ভবত শেষ বিশ্বকাপ হতে চলেছে। ফুটবল প্রেমীদের নজর থাকবে এই ম্যাচে দুই তারকার ডুয়েলের দিকে।

উরুগুয়ের কাছে হেরেই রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল পর্তুগাল:
উরুগুয়ের বিরুদ্ধে পরাজিত হয়েই রাশিয়া বিশ্বকাপ থেকে ঠিক চার বছর আগে ছিটকে গিয়েছিল পর্তুগাল। ফিফা বিশ্বকাপ ২০১৮-তে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে পরাজিত হয়েছি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। যদিও চার বছরের পরবর্তী পরিস্থতি অনেকটাই আলাদা। এই বিশ্বকাপ সেই ক্ষতে প্রলেপ দিতে পর্তুগালকে সাহায্য করবে এমনটা আশা করা যায়। উল্লেখ্য, ২০১০ সালে উরুগুয়ে সেমিফাইনালে পৌঁছিয়েছিল।

গ্রুপ 'এইচ'-এর লেখাঝোকা:
গ্রুপ 'এইচ'-এ পর্তুগাল, দক্ষিণ কোরিয়া, উরুগুয়ে এবং ঘানা রয়েছে। পর্তুগাল ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দক্ষিণ কোরিয়া এবং উরুগুয়ে ড্র করার ফলে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে। ঘানা প্রথম ম্যাচে দারুণ লড়াই করেও পরাজিত হওয়ায় তারা এক পয়েন্ট না নিয়েই গ্রুপের তলানিতে রয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications