মরিয়া লড়াই দেওয়া ঘানার বিরুদ্ধে কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেল রোনাল্ডোর পর্তুগাল

মরিয়া লড়াই দেওয়া ঘানার বিরুদ্ধে কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেল রোনাল্ডো পর্তুগাল

জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল পর্তুগাল। বৃহস্পতিবার কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে কষ্টার্জিত ৩-২ গোলের জয় তুলে নিল পর্তুগাল। প্রত্যাশিত মতোই এই ম্যাচে গোল পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই জয়ের ফলে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ এইচ-এর শীর্ষ স্থানে পৌঁছাল পর্তুগাল। ম্যাচের পাঁচটি গোলই আসে দ্বিতীয়ার্ধে।

মরিয়া লড়াই দেওয়া ঘানার বিরুদ্ধে কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেল রোনাল্ডো পর্তুগাল

প্রথমার্ধে দু'টি সুযোগ পেয়েছিলেন রোনাল্ডো কিন্তু দু'টিকে কাজে লাগাতেই তিনি ভুল করেন। এর মধ্যেই প্রথমার্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একটি গোল বাতিল হয়ে যায় অফ-সাইডের কারণে। গোলের খাতা না খুলেই উভয় দল প্রথমার্ধে প্যাভিলিয়নে ফেরে। প্রথমার্ধে যেই ম্যাচের মধ্যে প্রাণ খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই ম্যাচই প্রাণবন্ত হয়ে ওঠে দ্বিতীয়ার্ধে।

দ্বিতীয়ার্ধে পর্তুগালের সঙ্গে সমানে সমানে লড়াই দিয়েছে ঘানা। এক ইঞ্চি জমিও ছাড়েনি বিনা প্রতিদ্বন্দ্বীতায়। ৬৫ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন ঘানাকে। এই গোলের সঙ্গেই রেকর্ড তৈরি করেন রোনাল্ডো। এই নিয়ে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোলের নজির গড়লেন তিনি।

এই গোলের ৮ মিনিটের মাথায় ঘানাকে সমতায় ফেরান আন্দ্রে আয়েও। ৭৮ মিনিটে পর্তুগালের হয়ে দ্বিতীয় গোলটি করেন জাও ফেলিক্স। ব্রুনো ফার্নান্ডেজের পাস ধরে গোল করে যান তিনি। ফেলিক্সের গোলের দুই মিনিটের মধ্যে ফের গোল পায় পর্তুগাল। এ বার গোলটি করেন সদ্য রুবেন নাভাসের পরিবর্তে মাঠে নামা রাফায়েল লিও। এই গোলের পাসটিও ব্রুনো ফার্নান্ডেজ বাড়ান। ম্যাচ টানটান রূপ নেয় যখন ঘানার পরবর্তী ফুটবলার ওসমান বুকারি হেডে গোল করে ঘানার পক্ষে ব্যবধান কমান এবং খেলার ফল দাঁড়ায় পর্তুগাল ৩- ঘানা ২। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করার মতো দু'টি পরিস্থিতি তৈরি করে ফেলেছিল ঘানা কিন্তু ফুটবলাররা তাড়াহুড়ো করে ফেলায় এবং ঠিক মতো বল রাখতে না পাওয়ায় গোল থেকে বিরত হয়। এমন অবস্থায় পৌঁছে গিয়েছিল ম্যাচ যে পর্তুগালের বেঞ্চে থাকা ফুটবলাররা টেকনিক্যাল লাইনের ধারের কাছে চলে এসেছিলেন উত্তেজনায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+