FIFA World Cup 2022: ফিফা বিশ্বকাপের সমাপ্তিতে বলিউড কানেকশন, অনুষ্ঠান সংক্রান্ত যাবতীয় তথ্য একনজরে

কাতারে ফিফা বিশ্বকাপের যবনিকা পতন ঘটবে আগামীকাল। রবিবার লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স ও আর্জেন্তিনা পরস্পরের মুখোমুখি হবে।

দুই দেশই নামবে তৃতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। ১৯৮৬ সালের পর বিশ্বকাপ জেতেনি আর্জেন্তিনা, ২০১৪ সালে ফাইনালে পৌঁছেছিল। ২০১৮ সালের পর টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে বদ্ধপরিকর ফ্রান্স।

ফিফা বিশ্বকাপের সমাপ্তিতে বলিউড কানেকশন

মেগা ফাইনালের আগেই সমাপ্তি অনুষ্ঠানের ব্যবস্থা করেছে কাতার। ফিফার তরফে জানানো হয়েছে, সমাপ্তি অনুষ্ঠানের জন্য সময়সীমা ধার্য হয়েছে ১৫ মিনিট। ২৯ দিন ধরে চলা বিশ্বকাপে বিভিন্ন দেশের অংশগ্রহণ-সহ নানা বিষয় কবিতা ও মিউজিকের সাহায্যে উপস্থাপিত হবে। ৮৮ হাজার দর্শকাসন-বিশিষ্ট লুসাইল স্টেডিয়ামে বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানেরই পরিকল্পনা করা হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে ভারতীয় ছোঁয়া। পারফর্ম করবেন বলিউড তারকা নোরা ফতেহি। বালকিস, রাহমা রিয়াদ ও মানালের মতো তারকারাও পারফর্ম করবেন বলে জানা যাচ্ছে। বিশ্বকাপের অফিসিয়াল থিম সং লাইট দ্য স্কাই-এর লাইভ পারফরম্যান্সে অংশ নেবেন মহিলা শিল্পীরা। নাইজেরিয়ার সংগীতশিল্পী দাভিদো ও কাতারের আইশা গাইবেন হাহা হায়া। পুয়ের্তো রিকোর তারকা ওজুনা ও কঙ্গোর র‌্যাপার গিমস পারফর্ম করবেম আরহবো, যেটি বিশ্বকাপের অফিসিয়াল সাউন্ডট্র্যাকের আরও একটি হিট গান। জানা গিয়েছে, বিশ্বকাপের ফাইনাল শেষ হওয়ার পর থাকবে জমকালো আতসবাজির রোশনাই। বিশ্বকাপ ফাইনাল মাঠে বসে দেখবেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

কাতারের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টে থেকে এই অনুষ্ঠানটি শুরু হবে। ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়। ফিফা বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানটি ভারতে দেখা যাবে সরাসরি স্পোর্টস ১৮ ও স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। লাইভ স্ট্রিং ফ্রি-তে দেখা যাবে জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+