ব্রাজিলের স্বপ্ন ভঙ্গের অন্যতম কারণ রড্রিগোকে হোয়াটসঅ্যাপ বার্তায় কী বললেন নেইমার?
ব্রাজিলের স্বপ্ন ভঙ্গের অন্যতম কারণ রড্রিগোকে হোয়াটসঅ্যাপ বার্তায় কী বললেন নেইমার, দেখুন সেই চ্যাট
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ব্রাজিল। ৯০ মিনিটের খেলা ০-০ গোলে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। নেইমারের দুর্ধর্ষ গোলে এগিয়ে গেলেও অতিরিক্ত সময় শেষ হওয়ার ৫৪ মিনিট আগে গোল হজম করে ব্রাজিল এবং ১-১ ব্যবধানে ম্যাচ শেষ হওয়ায় তা গড়া টাইব্রেকার।

টাইব্রেকারে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ ব্যবধানে পরাজিত হওয়ায় সঙ্গেই ষষ্ঠ বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন সমাপ্ত হয় ব্রাজিলের। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের টাইব্রেকারে পরাজিত হয় ব্রাজিল। ব্রাজিলের হয়ে পেনাল্টি কিক থেকে গোল করতে ব্যর্থ হন তরুণ ফরোয়ার্ড রড্রিগো।
তরুণ ফরোয়ার্ড পেনাল্টি কিক মিস করার চাপ বাড়ে ব্রাজিলের উপর। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হারের পর মাঠেই চোখের জল বেরিয়ে এসেছিল নেইমারের। অঝোর নয়নে পরাজয়ের বেদনা নিয়ে মাঠ ছাড়েন নেইমার। বিশ্ব জয়ের স্বপ্ন হাতছাড়া হওয়ার পর রড্রিগো এবং ব্রাজিল দলের প্রধান স্তম্ভ এবং বিশ্ব ফুটবলের অন্যতম তারকা নেইমারের মধ্যে হোয়াটসঅ্যাপে কথপোকথন হয়। কী কথা হয়েছিল দুই জনের মধ্যে তা সামনে এল।
ব্রাজিল ছিটকে যাওয়ার জন্য এবং নেইমারের বিশ্ব জয়ের স্বপ্ন সফল না হতে পারার জন্য তারকা ফুটবলারের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন রড্রিগো। ম্যাচের পর তরুণ স্ট্রাইকারের পাশে দাঁড়িয়ে কিছু বার্তা তাঁকে হোয়াটসঅ্যাপে পাঠান নেইমার। তিনি লেখেন, "আমি তোমায় বলতে চাই যে তুমি এক জন তারকা, তোমার কেরিয়ারের একটা অংশ হতে পারাটা সম্মানের, তোমার আদর্শ আমি তা শুনতে পারাটাও গর্বের। পেনাল্টি তাঁরাই মিস করেন যাঁরা সেটা থেকে গোল করতে পারেন।
আমি কেরিয়ারে অনেক ভুল করেছি এবং সেখান থেকে শিখেছি। কিন্তু কখনও হাল ছাড়িনি, আমি সব সময় নিজেকে আরও নিখুঁত এবং আরও দক্ষ করে তোলার চেষ্টা করেছি। একজন খেলোয়াড় হিসেবে আমি শুধু তোমায় পছন্দ করি না, আমি তোমায় পছন্দ করি কারণ তুমি মানুষ হিসেবে ভাল। এই সমালোচনা এবং চাপ তোমাকে আরও দৃঢ় করে তুলবে।" মনে রাখবে আমি তোমায় যেটা বলেছিলাম, 'তুমি ব্রাজিলকে কাপ এনে দেবে>' বিশ্বের সমস্ত সাফল্য তুমি পাও এই শুভেচ্ছা রইল তোমার প্রতি। বেশি ইন্টারনেট ঘেঁটো না, বিশ্রাম করো এবং ভাল ভাবে ফিরে এসো। তোমার প্রয়োজনে আমি রয়েছে। আমরা এক সঙ্গে রয়েছি।"
নিজের আদর্শ নেইমারের কাছ থেকে পাশে থাকার বার্ত পেয়ে অনেকটাই হালকা হতে পেরেছেন রড্রিগো। এমটা আশা করা যায। নেইমারের দেওয়া এই হোয়াটস্যাপ বার্তায় তিনি বলেছেন, "ধন্যবাদ আমার আদর্শ, হৃদয় থেকে সব কিছু করার জন্য। দুঃখিত আমি যে তোমার স্বপ্নকে পূর্ণ করতে পারিনি। আশা করি তুমি আমাদের সঙ্গে থাকবে যাতে আমরা এক সঙ্গে সাফল্য অর্জন করতে পারি। সব সময়েই আমরা এক সঙ্গে রয়েছি এবং এই ভালবাসার জন্য ধন্যবাদ।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications