গাকপো ও ক্লাসেনের গোলে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু নেদারল্যান্ডসের, লড়াই করল সেনেগাল
কাতারে ফিফা বিশ্বকাপে জয় দিয়েই অভিযান শুরু করল নেদারল্যান্ডস। ২-০ গোলে হারিয়ে দিল সেনেগালকে। প্রথমার্ধে কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। ম্যাচের ৮৪ মিনিটে প্রথম গোলটি করেন কডি গাকপো। এরপর মরিয়া হয়ে কয়েকটি সুযোগ তৈরি করলেও সমতা ফেরাতে পারেনি সেনেগাল। শেষ লগ্নে ডেভি ক্লাসেনের গোলে ব্যবধান বাড়ায় ডাচ বাহিনী।

শুরু থেকেই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দাপট নিয়ে খেলতে থাকে নেদারল্যান্ডস। ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করার সুযোগ পেয়েছিল ডাচরা। কডি গাকপো বক্সে স্টিভেন বার্গউইনকে লক্ষ্য করে ক্রস বাড়ান, কিন্তু তা গোলে পরিণত করতে পারেননি বার্গউইন। ১০ মিনিটের মাথায় সেনেগালের সুযোগ তৈরি করেছিলেন ইসমাইলা সার। অল্পের জন্য তাঁর প্রয়াস লক্ষ্যভ্রষ্ট হয়। এর মিনিটখানেক পরেই নেদারল্যান্ডসের একটি সুযোগ নষ্ট করেন বার্সেলোনায় খেলা মিডফিল্ডার ফ্রেঙ্কি দে জং। বার্গউইনের বাড়ানো পাস থেকে গোল করার সুবর্ণ সুযোগ ছিল। এরই মধ্যে ডাচ রক্ষণকে পরীক্ষার মুখে ফেলে একাধিক সুযোগ তৈরি করেন সার। কিন্তু প্রথমার্ধে কোনও দলই গোলমুখ খুলতে পারেনি।
🇳🇱 The @OnsOranje are up and running#FIFAWorldCup | #Qatar2022 pic.twitter.com/pee2dYSB15
— FIFA World Cup (@FIFAWorldCup) November 21, 2022
দ্বিতীয়ার্ধে সেনেগাল কাউন্টার অ্যাটাকের মাধ্যমে ডাচ দুর্গে আঘাত হানার প্রয়াস চালিয়ে যেতে থাকে। ক্রেপিন ডিয়াট্টার শট অসাধারণ দক্ষতায় রুখে দেন ডাচ গোলকিপার আন্দ্রিয়েস নপার্ট। দ্বিতীয়ার্ধে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে সেনেগাল তথা ক্রিস্টাল প্যালেসের মিডফিল্ডার চেইকোহু কুয়াতে চোট পাওয়ায়। স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে গেলে ফের খেলা শুরু হয়। ৮৪ মিনিটে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন গাকপো। এডুয়ার্ডো মেন্ডির খারাপ গোলকিপিংয়ের ফায়দা তোলেন নেদারল্যান্ডসের বর্ষসেরা ফুটবলার। ইনজুরি টাইমে ডেভি ক্লাসেনের গোলে ব্যবধান বাড়ে। মেম্ফিস দেপাই (Memphis Depay)-এর শট মেন্ডি সঠিকভাবে প্রতিহত করতে না পারায় তা চলে যায় ক্লাসেনের কাছে, তিনি ট্যাপ করে ২-০ করেন। গ্রুপ বি-তে নেদারল্যান্ডসের পরের ম্যাচ ২৫ নভেম্বর ইকুয়েডরের বিরুদ্ধে। শুক্রবারই কাতারের বিরুদ্ধে খেলবে সেনেগাল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications