ম্যাচের দিনই ভেসে আসে দুঃসংবাদ, প্রয়াত ঠাকুরদা'কে আমেরিক-ওয়েলস ম্যাচের চোখ ধাঁধানো পারফরম্যান্স উৎসর্গ নাতির
ম্যাচের দিনই ভেসে আসে দুঃসংবাদ, প্রয়াত ঠাকুরদা'কে আমেরিক-ওয়েলস ম্যাচের চোখ ধাঁধানো পারফরম্যান্স উৎসর্গ নাতির
মায়ের থেকে সকালে যখন খবর পান, তখন থেকেই চোখের জল থামছিল না ওয়েলসের তরুণ ফুল ব্যক নিকো উইলিয়ামসের। ঠাকুরদা আর নেই- কথাটা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না ২১ বছর বয়সী ফুটবলারটি যাঁর সঙ্গে তাঁর ছিল আত্মার সম্পর্ক, ঠাকুরদা এবং নিকো উভয় ছিলেন উভয়ের প্রাণ ভোমরার মতো, বংশধরকে বৃদ্ধ যেমন ভালবাসা দিয়েছেন তেমনই নিকোর সব থেকে কাছের মানুষ ছিলেন তিনি। ঠাকুর দার প্রয়াণের খবর ভেঙে দিয়েছিল নর্টিংহাম ফরেস্টের ফুটবলারটিকে।

ঠাকুরদাকে আমেরিকা-ওয়েলস ম্যাচ উৎসর্গ নিকোর:
টুইটারে এই ম্যাচটিকে নিজের ঠাকুরদাকে উৎসর্গের করার কথা জানিয়ে নিকো উইলিয়ামস লিখেছেন, "গত কাল সব থেকে কষ্টকর খবরটা সহ্য করতে হয় আমায়, আমার মা জানান ঠাকুরদা গত রাত্রে ইহলোক ত্যাগ করেছেন। সারা দিন চোখের জল আমি থামাতে পারিনি। সর্বক্ষণ কেঁদে বিশ্বকাপের ম্যাচে খেলতে নামাটা অত্যন্ত কঠিন কিন্তু আমার সতীর্থ এবং পরিবারের সমর্থন নিয়ে আমি মাঠে নামতে সক্ষম হয়েছি। এই ম্যাচ (আমেরিকা বনাম ওয়েলস) এবং গুরুত্বপূর্ণ এক পয়েন্ট আমি তাঁকে উৎসর্গ করতে করছি।"

ওয়েলস ফুটবলের উদীয়মান তারকা নিকো উইলিয়ামস:
আগামী দিনে ওয়েলস ফুটবলের অন্যতম সেরা ডিফেন্ডার হয়ে ওঠার সমস্তগুণ মজুদ রয়েছে নিকোর মধ্যে। ইতিমধ্যেই ইংলিশ ফুটবলের সর্বোচ্চ লিগ প্রিমিয়ার লিগে নিজের জাত চিনিয়েছেন নিকো উইলিয়ামস। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত লিভারপুলে ছিলেন উইলিয়ামস। ২০২২ সালে লোনে তিনি যোগ দেন ফুলহ্যামে। নতুন মরসুমে অর্থাৎ ২০২২-২৩ মরসুমে তিনি যোগ দেন নর্টিংহ্যাম ফরেস্টে। ২০২০ সালে ওয়েলসের জার্সিতে তাঁর অভিষেক হয়। ওয়েলসের হয়ে ২৪ ম্যাচে খেলে ফেলা নিকো উইলিয়ামস করেছেন ২ গোল।

আমেরিকার বিরুদ্ধে নিকো উইলিয়ামসের পারফরম্যান্স:
ওয়েলসের ব্যাক লাইনকে নির্ভরতা দেওয়ার পাশাপাশি আক্রমণ তৈরিতেও গ্যারেথ বেল-অ্যারন র্যামসেদের সাহায্য করেছেন নিকো। ম্যাচে ৭৯ মিনিট পর্যন্ত খেলেন তিনি। ১টি ক্লিয়ারেন্স, ৩টি গুরুত্বপূর্ণ ইন্টারসেপশন এবং ১টি ট্যাকেল করেন নিকো। গোটা ম্যাচে ২১টি পাস খেলেন যার মধ্যে ১৪টি ছিল নির্ভুল। দাপুটে প্রতিপক্ষ আমেরিকার আক্রমণভাগের ফুটবলারদের সঙ্গে গ্রাউন্ড ডুয়েলে ৬ বারের মধ্যে ৪ বারই তিনি জেতেন।

বিশ্বকাপে ওয়েলসের পরবর্তী ম্যাচ:
গ্যারেথ বেলের পেনাল্টি গোলে কঠিন প্রতিপক্ষ আমেরিকার সঙ্গে ১-১ গোলে ড্র করে ওয়েলস। ২৫ নভেম্বর ওয়েলসের পরবর্তী ম্যাচ ইরানের বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচটি ওয়েলস খেলবে ৩০ নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications