Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিশ্বকাপে ইতিহাসে সামনে দাঁড়িয়ে মরক্কো, এক নজরে বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করা দলগুলি

বিশ্বকাপে ইতিহাসের সামনে দাঁড়িয়ে মরক্কো, এক নজরে বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করা দলগুলি

কাতার বিশ্বকাপে তথাকথিত ছোট দলগুলি ভাল পারফরম্যান্স করেছে। এই দলগুলির মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছে মরক্কো। যে ভাবে স্পেন - পর্তুগালের মতো দলের বিরুদ্ধে জিতে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছয় মরক্কো তার জন্য যথেষ্ট প্রশংসা প্রাপ্য আফ্রিকার দলটির। আফ্রিকা মহাদেশের প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে মরক্কো। প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেন এবং কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিরুদ্ধে পরাজিত করে তারা।

বিশ্বকাপে ইতিহাসে সামনে দাঁড়িয়ে মরক্কো, এক নজরে বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করা দলগুলি

মরক্কোর স্বপ্নের দৌড় সেমিফাইনালে এসে থমকে যায় যখন ফ্রান্সের বিরুদ্ধে ২-০ গোলে পরাজিত হয় দলটি। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটি খেলতে মরক্কো মাঠে নামছে শনিবার (১৭ ডিসেম্বর)। বিশ্বকাপ ফাইনালের ঠিক এক দিন আগে তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচে গত বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে মরক্কো। এই ম্যাচে জিততে পারলে মরক্কোর ফুটবল ইতিহাসে তৈরি হবে নতুন মাইলস্টোন।

বিশ্বকাপের ইতিহাসে ইউরোপ এবং লাতিন আমেরিকা ছাড়া কখনও কোনও দল যেমন চ্যাম্পিয়ন বা রানার্স হয়নি তেমনই তৃতীয় স্থানে শেষ করতে পারেনি। মরক্কো যদি এই ম্যাচে জিততে পারে তা হলে ইউরোপ এবং লাতিন আমেরিকার বাইরে গিয়ে প্রথম কোনও আফ্রিকার দল হিসেবে বিশ্বকাপের তৃতীয় স্থানে শেষ করার কৃতিত্ব অর্জন করবে মরক্কো।

বিশ্বকাপে যেই দলগুলি তৃতীয় স্থানে অতীতে শেষ করেছে সেইগুলির দিকে নজর রাখুন:

আমেরিকা (১৯৩০), জার্মানি (১৯৩৪), ব্রাজল (১৯৩৮), সইডেন (১৯৫০), অস্ট্রিয়া (১৯৫৪), ফ্রান্স (১৯৫৮), চিলি (১৯৬২), পর্তুগাল (১৯৬৬), পশ্চিম জার্মানি (১৯৭০), পোল্যান্ড (১৯৭৪), ব্রাজিল (১৯৭৮), পোল্যান্ড (১৯৮২), ফ্রান্স (১৯৮৬), ইতালি (১৯৯০), সুইডেন (১৯৯৪), ক্রোয়েশিয়া (১৯৯৮), তুরস্ক (২০০২), জার্মানি (২০০৬), জার্মানি (২০১০), নেদারল্যান্ডস (২০১৪), বেলজিয়াম (২০১৮)।

বিশ্বকাপের ফাইনালে ১৮ ডিসেম্বর মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ফ্রান্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স যেখানে পর পর দুই বার খেতাব জেতার লক্ষ্যে মাঠে নামবে সেখানে লিওনেল মেসির আর্জেন্টনা মরিয়া হয়ে থাকবে ১৯৮৬ সালের পর ফের বিশ্বকাপ জেতার জন্য। মেসির জন্য এই খেতাব জিততে চায় পুরো আর্জেন্টিনা। এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে ফুটবল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তারকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+