আর্জেন্টিনার জার্সিকে কি বিদায় জানাতে চলেছেন মেসি? বিশ্বকাপ জয়ের পর অবসর প্রসঙ্গে জানালেন পরিকল্পনা

আর্জেন্টিনার জার্সিকে কি বিদায় জানাতে চলেছেন মেসি? বিশ্বকাপ জয়ের পর অবসর প্রসঙ্গে জানালেন পরিকল্পনা

ফুটবল যুবরাজ অবশেষে নিজের 'মুকুট' অর্জন করলেন। কাতারের মাটিতে বিশ্বচ্যাম্পিয়ন হলেও লিওনেল মেসি। তিন যুগ পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতালেন বাম পায়ের জাদুগর। যাঁকে দিয়েগো মারাদোনা স্বয়ং নিজের উত্তরসূরি বেছে নিয়েছিল, সেই মেসি নিজের আদর্শ মারাদোনার পথে হেঁটে বিশ্বব্যাপী আর্জেন্টিনা প্রেমীর ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটালেন।

বিশ্বকাপ জয়ের পথ সহজ ছিল না:

বিশ্বকাপ জয়ের পথ সহজ ছিল না:

বিশ্বকাপের আগে একাধিক বার মেসি জানিয়েছিলেন কাতারের মাটিতে ফিফা বিশ্বকাপ ২০২২-এর ফাইনাল তাঁর কেরিয়ারে শেষ ম্যাচ হতে চলেছে আর্জেন্টিনার জার্সিতে। বিশ্বকাপের পথটা সহজ ছিল না মেসির জন্য। এই লুসাইল স্টেডিয়ামেই প্রথম ম্যাচে তাঁর দল অপ্রত্যাশিত ভাবে পরাজিত হয়েছিল সৌদি আরবের বিরুদ্ধে ১-৩ ব্যবধানে। এর পর থেকে প্রতিটা ম্যাচই ছিল আর্জেন্টিনার কাছে ভার্চুয়াল ফাইনাল। মেসি আশ্বস্ত করেছিলেন সমর্থকদের এবং বলেছিলেন ভরসা রাখতে। অবশেষে মহান এই ফুটবলার প্রত্যেককের মুখে হাসি ফুটিয়েছেন।

অবসর নেওয়ার সেরা মঞ্চ আর হয় না:

অবসর নেওয়ার সেরা মঞ্চ আর হয় না:

শেষ ম্যাচ বিশ্বকাপ ফাইনাল এবং সেখানে দলকে চ্যাম্পিয়ন করে রাজার মত মাঠ ছাড়ার স্বপ্ন দেখেন সকল উচ্চমানের ফুটবলার। মেসির জন্য অবসরের এর থেকে ভাল মঞ্চ আর হতে পারে না। তবে, লিও আগে অবসর নেওয়ার কথা জানালেও বিশ্বকাপ জয় হয়তো তাঁকে রশদ জুগিয়েছে আরও কিছু সময়আর্জেন্টিনার জার্সিতে খেলার জন্য।

মেসি জানিয়েছিলেন কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ বিশ্বকাপ:

মেসি জানিয়েছিলেন কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ বিশ্বকাপ:

বিশ্বকাপ শুরুর আগে ৩৫ বছর বয়সী লিওনেল আন্দ্রেস মেসি জানিয়েছিলেন, কাতারে বিশ্বকাপ আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ টুর্নামেন্ট হতে চলেছে। গত সপ্তাহে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে ওঠার পরও একই কথা বলেছিলেন মেসি।

এখনই অবসর নিচ্ছি না:

এখনই অবসর নিচ্ছি না:

বিশ্বকাপ জয়ের ফলে মেসির কেরিয়ারের বৃত্ত সম্পূর্ণ হয়েছে। কী নেই তাঁর ট্রফি ক্যাবিনেটে। গোল্ডেন বল, ব্যালন ডি'ওর, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে, ফাইনালেসিমা, কোপা আমেরিকা সবই রয়েছে তাঁর দখলে, শুধু বাকি ছিল ফিফা বিশ্বকাপ-- যেই ট্রফি ছাড়া কোনও শ্রেষ্ঠ ফুটবলারের কেরিরার সম্পূর্ণ হয় না। মারাদোনার দেখানো পথে মেসি পেরেছেন। ম্যাচ জেতার পর অবসর প্রসঙ্গে মেসি জানিয়ে দিয়েছেন তিনি এখনও খেলা চালিয়ে যেতে চান। তাঁর কথায়, "এটা অবিশ্বাস্য। আমি নিশ্চিত ছিলাম, জানতাম ভগবান আমায় এই কাপ দেবেন-- আমাদের জন্য এটা বড় আনন্দের বিষয়। দীর্ঘ সময় ধরে এই বড় স্বপ্ন বুকে নিয়ে বেড়াচ্ছিলাম আমি। একটা বিশ্বকাপ জিতে আমার কেরিয়ার শেষ করতে চেয়েছিলাম। আমি এর থেকে বেশি কিছু চাইতে পারি না। আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি না। আমি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার জার্সিতে খেলে যেতে চাই।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+