বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার শিবিরে শঙ্কার মেঘ, চিন্তার কারণ মেসির চোট
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার শিবিরে শঙ্কার মেঘ, চিন্তার কারণ মেসির চোট
রবিবার বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা এবং ফ্রান্স। ডিফেন্ডিং চ্যাম্পয়িনদের বিরুদ্ধে জিতে জীবেনের শেষ বিশ্বকাপটি জিততে মরিয়া লিওনেল মেসি। তাঁর দুর্ধর্ষ পারফরম্যান্সের উপর ভর করেই দিয়েগো মারাদোনার দেশ তৃতীয় বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। তবে, হাইপ্রোফাইল এই ম্যাচে নামার আগে লিওনেল মেসির হ্যামস্ট্রিংয়ের চোট চিন্তা বাড়াচ্ছে আর্জেন্টিনার শিবিরে।

বৃহস্পতিবার আর্জেন্টিনার প্রথম দলের ফুটবলাররা অনুশীলন করেননি। মেসির চোট আর্জেন্টিনার শিবির এবং টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়েছে। লিওনেল মেসি হ্যামস্ট্রিং-এ প্রথম চোট পান নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই চোট নিয়েই ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তিনি খেলেছেন। সেই সময়ে চোট খুব বেশি না হলেও ক্রোয়েশিয়ার পর হ্যামস্ট্রিং-এর চোট বাড়ে তাঁরে। নেদারল্যান্ডস এবং ক্রোয়েশিয়া দুই দলের বিরুদ্ধে মেসির কাঁধে ভর করে বৈতরনী পার করেছে আর্জেন্টিনা। ক্রোটদের বিরুদ্ধে ৩-০ গোলে জেতার ম্যাচে বারবার হ্যামস্ট্রিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে পড়তে দেখা যাচ্ছিল মেসিকে।
মেসির চোটে কারণে চিন্তায় রয়েছেন আর্জেন্টিনার সমর্থকেরাও। রবিবারের বিশ্বকাপ ফাইনালের আগে তাঁদের চিন্তা বিশাল ভাবে বেড়েছে। যদিও মেসির অনুশীলনে অংশ না নেওয়াটা সেই ভাবে দেখতে গেলে বড় কিছু চিন্তার বিষয় নয় কারণ সেমিফাইনালে প্রথম একাদশে খেলা ফুটবলারদের এই ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। ফুট মার্সিডোর রিপোর্ট অনুযায়ী, মেসি হ্যামস্ট্রিং-এ চোট অনুভব করছেন, যদিও তাঁকে ফিট মনে করা হচ্ছে।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পরিবর্ত ফুটবলার হিসেবে নামা পাওলো ডি বালা এবং অ্যাঞ্জেল কোরিয়া এই দিনের অনুশীলনে অংশ নিয়েছেন। গোড়ালির চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি পাপু গোমেজের এবং ফাইনালে তাঁর মাঠে নামার সম্ভাবনা তেমন নেই। এক ম্যাচের নির্বাসন কাটিয়ে প্লেয়িং ইলেভেনে খেলার জন্য ফাইনালে উপলব্ধ রয়েছে মার্কোস আকুনা এবং গঞ্জালো মন্টিয়াল। বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি নিজের পঞ্চম বিশ্বকাপটি খেলছেন এই বার। এখনও পর্যন্ত ৫টি গোল তিনি করেছেন এবং ৩টি গোল করিয়েছেন।
মেসির নেতৃত্বে এই নিয়ে দ্বিতীয় বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছল আর্জেন্টিনা। ২০১৪ সালে বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে মাঠে রিও ডি জেনেইরোতে নেমেছিলেন লিওনেল মেসি কিন্তু সে বার গোল মিস করার ক্ষেত্রে 'লেজেন্ড' গঞ্জালো হিগুয়েনের জঘন্য পারফরম্যান্সের কারণে চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা। আর্জেন্টিনা দল থেকে হিগুয়েন অবসর নেওয়ার পর থেকেই ঘুরে দাঁড়িয়ে দলটা। জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজের মতো তরুণ স্ট্রাইকররা অনেক বেশি দায়বদ্ধ, দায়িত্বশীল এবং বিশ্বাস্য যোগ্য প্রতিপক্ষের বক্সে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications