ইংল্যান্ডের বিরুদ্ধে জাতীয় সংগীত গাওয়া থেকে বিরত থাকা ইরানের ফুটবলারদের নিয়ে কী প্রতিক্রিয়া দিলেন কোচ

ইংল্যান্ডের বিরুদ্ধে জাতীয় সংগীত গাওয়া থেকে বিরত থাকা ইরানের ফুটবলারদের নিয়ে কী প্রতিক্রিয়া দিলেন কোচ

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইরান। এই ম্যাচে ৬-২ গোলে পরাজিত হলেও ম্যাচ শুরুর আগে ইরানের ফুটবলারদের এক নজির বিহীন সিদ্ধান্ত নতুন দৃষ্টান্ত করল ফুটবল মাঠে। জাতীয় সংগীত গাইলেন না ইরানের ফুটবলাররা। প্রতিবাদী কন্ঠগুলির পাশে দাঁড়িয়ে ইরান দলের এই আচরণ এখন আলোচনার ক্ষেত্রে এই নিয়ে নিজের মন্তব্য প্রকাশ করেছে দলটির কোচ।

ইরানের প্রতিবাদীদের পাশে জাতীয় দল:

ইরানের প্রতিবাদীদের পাশে জাতীয় দল:

মনে করা হচ্ছে শাসকের আরোপ করা কঠোর পোশাক বিধি বা বাধ্যতামূলক হিজাবের প্রতিবাদে ইরানে যে আন্দোলন চলছে তার প্রতি সমর্থন জানাতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ইরানের পোশাক ফতোয়া অমান্য করায় গ্রেফতার হন ২২ বছর বয়সী ইরানি নারী মাহসা আমিনি। শাকসকের নিয়মকে বুড়ো আঙুল দেখানো আমিনি গ্রেফতার হন ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের হাতে। সেখানেই তিন দিন পর হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময়ে প্রয়াত হন তিনি। এর পর থেকে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইরান।

বড় করে দেখার বিষয় নয়:

বড় করে দেখার বিষয় নয়:

জাতীয় সংগীত গাওয়া থেকে নিজেদের বিরত রাখা ইরান ফুটবলারদের শাসকের দমননীতি এবং পোশাক ফতোয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আন্দোলনরত মানুষগুলির পক্ষে সমর্থনের ইঙ্গিত। এই প্রথম নয় এর আগেও ইরানের একাধিক ক্রীড়াবীদ জাতীয় সংগীতে গলা মেলাননি। ব্রাইটনের আলিরেজা জাহানবাখশ জানিয়েছেন, জাতীয় সংগীত নিয়ে দলের অন্দরে আলোচনা হয়, এটা ওত বড় করে দেখার মতো কিছ নয়। ইরানের ফুটবল যথেষ্ট দৃঢ় বার্তা দিয়েছে এই দৃষ্টান্ত স্থাপন করে। সাপোর্ট স্টাফরা জাতীয় সংগীত গাইলেও প্রতিটা ফুটবলার চুপ ছিলেন। এ দিন বেশ কিছু সমর্থক প্ল্যাকার্ড হাতে ইরানে মহিলাদের অধিকারের পক্ষে সাওয়াল করেছেন। টিভির পর্দায় বারবার ফুটে উঠেছে সেই ছবি।

ফুটবলারদের পাশে ইরানের কোচ:

ফুটবলারদের পাশে ইরানের কোচ:

নিজের দলের ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন ইরানের কোচ কার্লোস কুইরোজ এবং তিনি এই বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ। ইরানের ফুটবলারদের পাশে দাঁড়িয়ে কুইরোজ বলেছেন, "ফুটবল সংক্রান্ত বিষয় নিয়েই নয় যাঁরা অন্যান্য ধরনের বিষয় নিয়ে দলকে বিরক্ত করতে আসে তাঁদের আমরা স্বাগত জানাই না কারণ আমার ছেলেরা সাধারণ ফুটবল খেলোয়াড়। বাচ্চাগুলোতে ফুটবলটা খেলতে দিন। কারণ এটা করার জন্য ওরা এখানে এসেছে। ওরা দেশকে সম্মান জানাতে চায়, দেশবাসীর প্রতিনিধিত্ব করতে চায় যেমন এখানে উপস্থিত অন্যান্য জাতীয় দলগুলো করতে চায়। এবং প্রতিটা দেশেরই কিছু না কিছু সমস্যা রয়েছে। দেশবাসীর জন্য ওরা এখানে এসেছে, দেশকে গর্বিত করার জন্য এবং দেশবাসীকে গর্বের মুহূর্ত এবং আনন্দের মুহূর্ত উপহার দেওয়ার লক্ষ্যে তাঁরা নেমেছে।"

বিশ্বকাপে ইরানের পরবর্তী ম্যাচ:

বিশ্বকাপে ইরানের পরবর্তী ম্যাচ:

ইংল্যান্ডের বিরুদ্ধে ৬-২ গোলে হারা ইরান পরবর্তী ম্যাচ খেলবে ওয়েলসের বিরুদ্ধে। ২৫ নভেম্বর ওয়েলসের বিরুদ্ধে বিশ্বকাপের পরবর্তী ম্যাচটি খেলবে ইরান। নিজেদের গ্রুপের শেষ ম্যাচে ইরানের প্রতিপক্ষ আমেরিকা, এই ম্যাচটি খেলা হবে ৩০ নভেম্বর। গ্রুপ 'বি'-র তলানিতে রয়েছে ইরান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+