বিশ্বকাপের নক আউটে প্রথম গোলের সন্ধানে রোনাল্ডো, দেশবাসীর আস্থা হারানো তারকার সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে
বিশ্বকাপের নক আউটে প্রথম গোলের সন্ধানে রোনাল্ডো, দেশবাসীর আস্থা হারানো তারকার সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে লুসেইল স্টেডিয়ামে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কেরিয়ারের শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে সব রকম চেষ্টা চালাচ্ছেন সিআর ৭। তাঁর দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছলেও এ বারের কাজটা আরও কঠিন হতে চলেছে।

এ দিনের ম্যাচটি কঠিন পরীক্ষা নিয়ে অপেক্ষা করছে রোনাল্ডোর সামনেও। বিশ্ব ফুটবলে জাতীয় দলের জার্সিতে সর্বাধিক গোলদাতা বিশ্বকাপের নক আউটে এখনও একটিও গোল করেননি। পাঁচটি বিশ্বকাপে গোল করার অনন্য নজির তাঁর রয়েছে কিন্তু নক আউটে তিনি ব্যর্থ হয়েছেন। এই অপবাদ ঘোঁচানোর সুযোগ রয়েছে রোনাল্ডোর কাছে।
উল্লেখ্য, বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা নক্ষত্রকে পর্তুগালের প্রথম একাদশে রাখা উচিৎ হবে কি না, সেটা নিয়ে সেই দেশেরই এক বিখ্যাত দৈনিক এক সমীক্ষা চালায়। এই সমীক্ষার যা ফলাফল সামনে এসেছে তা রীতিমতো কপালে ভাঁজ ফেলার মতো। ৭০ শতাংশ পাঠক জানিয়েছেন প্রথম একাদশে রোনাল্ডোকে সুযোগ দেওয়ার প্রয়োজন নেই। ভাবতে অবাক লাগছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তাঁর দেশের মানুষই প্রথম একাদশে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে চাইছেন না। বয়স ৩৭ পেরিয়ে নিজের দেশেই আস্থা হারিয়েছেন সি আর ৭।
উল্লেখ্য, লিওনেল মেসিও এর আগে বিশ্বকাপগুলিতে নক আউটে গোল পাননি। যদিও সেই অপ্রাপ্তির ভাণ্ডার তিনি পূর্ণ করেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বমানের গোলের মধ্যে দিয়ে। নিজের হাজারতম ম্যাচে স্মরণীয় গোল করেছিলেন মেসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে হাজারতম ম্যাচে চোখ-জুড়ানো গোলে মিটিয়েছেন আক্ষেপটা।












Click it and Unblock the Notifications