বিশ্বকাপ ফাইনালের আগে এক নজরে ফুটবলের মহাযজ্ঞে পরিসংখ্যানের বিচারে কোথায় দাঁড়িয়ে মেসি-এমবাপে
বিশ্বকাপ ফাইনালের আগে এক নজরে ফুটবলের মহাযজ্ঞে পরিসংখ্যানের বিচারে কোথায় দাঁড়িয়ে মেসি-এমবাপে
দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মূল চালিকা শক্তি লিওনেল মেসি, অপর দিকে ফ্রান্সের সাফল্যের অন্যতম কারণ কিলিয়ান এমবাপে। মেসি বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা, সেখানে কিলিয়ান এমবাপে এক বার বিশ্বকাপ জিতে নিলেও এখনও অনেক শেখা বাকি। সেরা ফুটবলার হয়ে ওঠার সম্ভবনা থাকলেও অনেক কিছু প্রমাণ করতে হবে। বিশ্বকাপ ২০২২-এর ফাইনালের আগে পরিসংখ্যানের বিচারে দেখে নিন দুই দলের দুই সেরা অস্ত্রকে।

বিশ্বকাপে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে:
লিওনেল মেসি নিজের পঞ্চম বিশ্বকাপটি খেলছেন এই বছর। অপর দিকে, এমবাপের এটি প্রথম বিশ্বকাপ। বিশ্ব ফুটবলে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ৩৫ বছর বয়সী মেসি ২৫ ম্যাচ খেলেছেন। বর্তমানে যৌথ সর্বাধিক বিশ্বকাপে ম্যাচ খেলা ফুটবলার তিনি। লোথার ম্যাথুজের সঙ্গে এক সঙ্গে রয়েছেন তিনি। ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে নামার সঙ্গে একক ভাবে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হয়ে উঠবেন তিনি। এমবাপে বিশ্বকাপে এখনও পর্যন্ত খেলেছেন ১৩টি ম্যাচ। রবিবার ফাইনালে ১৪ নম্বর ম্যাচটি তিনি খেলবেন।

বিশ্বকাপে গোল এবং অ্যাসিস্টের বিচারে মেসি এবং এমবাপে:
লিওনেল মেসির বিশ্বকাপে গোল সংখ্যা ১১টি। কাতার বিশ্বকাপে ৬ ম্যাচে ৫ গোল তিনি করেছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের পর তিনি বাতিস্তুতার সঙ্গে যৌথ ভাবে আর্জেন্টিনার সর্বাধিক গোল সংগ্রহকারী হয়ে উঠেছিলেন। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তাঁর গোল আর্জেন্টিনার জার্সি বিশ্বকাপে সর্বাধিক গোল করা ফুটবলারের সম্মান এনে দেয় মেসিকে। পাঁচটি বিশ্বকাপ মিলিয়ে লিওনেল মেসির অ্যাসিস্ট সংখ্যা ৮টি। অপর দিকে, এমবাপে এখনও পর্যন্ত বিশ্বকাপে ৯টি গোল করেছেন। বিশ্বকাপে ২টি গোল অ্যাসিস্ট করেছেন তিনি। ১১৯ মিনিট অন্তর মেসি বিশ্বকাপে নিজের কেরিয়ারে গোল করেছেন সেখানে এমবাপে ১১২ মিনিট অন্তর এখনও গোল করেছেন।

গোলের সুযোগ তৈরির বিচারে মেসির থেকে অনেক পিছিয়ে এমবাপে:
নিজের সোনায় মোড়া কেরিয়ারে ৫ বিশ্বকাপে মোট ৭২টি গোলের সুযোগ তৈরি করেছেন লিওনেল মেসি। সেখানে কিলিয়ান এমবাপের গোলের সুযোগ তৈরি করেছেন মাত্র ২০টি। মেসি বিশ্বকাপে একের পর এক নজির এবং রেকর্ড গড়ে মাইলস্টোনের পর মাইলস্টোন তৈরি করলেও কাঙ্খিত খেতাব জিততে পারেননি এখনও, সেখানে কেরিয়ারে প্রথম বিশ্বকাপেই ফ্রান্সের হয়ে চ্যাম্পিয়ন হল কিলিয়ান এমবাপে।

চলতি বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে মেসি এবং এমবাপে:
ফ্রান্সের বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত আসার নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কিলিয়ান এমবাপের। রাশিয়া বিশ্বকাপে তিনি অবদান রেখেছিলেন। একই রকম অবাদান রেখেছেন কাতারেও। অপর দিকে, মেসির সম্পর্ক নতুন করে বলার মতো কিছু নেই। চলতি বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন এই দুই ফুটবলার। লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে উভয়ই ৬ ম্যাচে ৫টি করে গোল করেছেন কাতারে।












Click it and Unblock the Notifications