'আমরা তোমােদের জন্য গর্বিত' ভেঙে পড়া এমবাপেদের সান্তনা ফরাসি রাষ্ট্রপতি ম্যাকরনের
'আমরা তোমােদের জন্য গর্বিত' ভেঙে পড়া এমবাপেদের সান্তনা ফরাসি রাষ্ট্রপতি ম্যাকরনের
দুর্ধর্ষ ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে টাইব্রেকারে ৪-২ গোলে হারের পর ফ্রান্সের সাজঘরে গিয়ে ভেঙে পরা ফ্রান্স দলের খেলোয়াড়দের পাশে দাঁড়ালেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাকরন এবং তাঁদের সাবাসি দিলেন আর্জেন্টিনার মতো দুর্ধর্ষ দলের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালানোর জন্য।

কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকের উপর ভর করে ১২০ মিনিটের ম্যাচে বারবার পিছিয়ে পড়ে ম্যাচে সমতা ফিরিয়ে আনে ফ্রান্স এবং শেষ পর্যন্ত লিওনেল মেসির আর্জেন্টিনার সঙ্গে একই বিন্দুতে দাঁড়িয়েছিল টাই ব্রেকারের আগে। হারলেও ফরাসি জনগণের হৃদয়ের জায়গা করে নেওয়া হতাশ কিলিয়ান এমবাপেকে সান্তনা দেওয়ার চেষ্টা করেন তিনি। শুধু মাঠের মধ্যেই এমবাপেদের সান্তনা তিনি দিয়েছেন এমনটা নয়, ম্যাচ শেষে ফরাসি দলের ড্রেসিং রুমে গিয়েও ফুটবলারদের সঙ্গে কথা বলেন তিনি এবং তাঁদে উজ্জীবিত করার চেষ্টা করেন।
দলের পাশে দাঁড়িয়ে দেওয়া তাঁর বক্তব্যের একটি ভিডিও এমানুয়েল ম্যাকরন শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি শেয়ার করে তিনি ফরাসি ভাষায় লেখেন, 'ফিয়েরস দি ভাউস।' --বাংলায় এর অর্থ করলে দাঁড়ায় "তোমাদের জন্য গর্বিত।"
এর আগের একটি টুইটে বিশ্বকাপ জেতার জন্য তিনি শুভেচ্ছা জানান আর্জেন্টিনাকে এবং ফরাসি দলের লড়়াকু মনোভাবে প্রশংসা করেন। তিনি লিখেছিলেন, "সমগ্র দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সমর্থকদের তোমরা রোমাঞ্চিত করেছ।"
ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে প্রায় ৮০ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে ছিল ফ্রান্স। শেষ দশ মিনিটে বদলে যায় পুরো চিত্রটা। রনডল কলো মুয়ানি পুরো ম্যাচ বদলে দেন। প্রথমে পেনাল্টি অর্জন করেন তিনি যা থেকে গোল করেন কিলিয়ান এমবাপে। এর দুই মিনিটের মধ্যে দ্বিতীয় গোলটি করে ০-২ গোলে পিছিয়ে থাকা ফ্রান্সকে ম্যাচে সমতা ফেরাতে সাহায্য করেন তিনি। অ্যাডেড টাইমে গড়ায় ম্যাচ। অ্যাডেড টাইমের দ্বিতীয়ার্ধে ম্যাচের অপর দুইটি গোল আসে। ১০৮ মিনিটে মেসির গোলে ৩-২ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এই পরিস্থিতি থেকে ম্যাচে সমতা ফেরাতে হলে যে কোনও দলকে নিজেদের দক্ষতার শীর্ষে উঠতে হত। ১১৭ মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। আর্জেন্টিনার গঞ্জালো মন্তিয়েল বক্সের মধ্যে হ্যান্ড বল করলে ফের পেনাল্টি পায় ফ্রান্স। এ বারও গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপে। ম্যাচ এই অ্যাডেড টাইমেই শেষ হয়ে যেতে পারত যদি শেষ লগ্নে কলো মুয়ানির নিশ্চিত গোল না বাঁচাতেন আর্জেন্টিনার গোলরক্ষক এমানুয়েল মার্টিনেজ।












Click it and Unblock the Notifications