FIFA World Cup 2022: এমবাপে নাকি মেসি, সেরা ফুটবলার বাছাইয়ে সতীর্থের সঙ্গে সহমত নন ফ্রান্সের তারকা

FIFA World Cup 2022: এমবাপে নাকি মেসি, সেরা ফুটবলার বাছাইয়ে সতীর্থের সঙ্গে সহমত নন ফ্রান্সের তারকা

ফিফা বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে রবিবার মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা এবং ফ্রান্স।

FIFA World Cup 2022: এমবাপে নাকি মেসি, সেরা ফুটবলার বাছাইয়ে সতীর্থের সঙ্গে সহমত নন ফ্রান্সের তারকা

ফ্রান্সের এই ম্যাচের ভাগ্য নির্ভর করছে কিলিয়ান এমবাপে কেমন পারফর্ম করে তার উপর ঠিক যেমনটা আর্জেন্টিনার নির্ভর করছে লিওনেল মেসির উপর। মেসি ছাড়া আর্জেন্টিনা দল কল্পনা করা কঠিন ফলে লিওনেল মেসি কেমন পারফর্ম করবেন তার উপর অনেকটা নির্ভর করবে আর্জেন্টিনার বহু কাঙ্খিত বিশ্বকাপ জয়।

এটা মেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে। বিশ্বকাপের শেষ ম্যাচে নামার আগেই আর্জেন্টিনার অধিনায়ক জানিয়েছেন, তিনি এই ম্যাচ খেলে জাতীয় দলের জার্সি তুলে রাখবেন। তবে, হাইভোল্টেজ ম্যাচের আগে তর্জা শুরু হয়েছে বর্তমানে সেরা ফুটবলার কে। বিশ্বকাপের ফাইনালের আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির থেকে তুলনা সরে দাঁড়িয়েছে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপের মধ্যে। ফাইনালে নামার আগে ফ্রান্সের মিডফিল্ডার অউরেলিয়েন চুয়ামেনি জানিয়েছেন তাঁর মতে কিলিয়ান এমবাপেই বিশ্বের সেরা ফুটবলার। চুয়ামেনি বলেছেন, "আমার কাছে কিলিয়ান (বিশ্বের সেরা ফুটবলার), আমার কাছে এমবাপেই সেরা এবং আমি চাই পরের ম্যাচে ও সেটা প্রমাণ করুক। গোল করাটা কঠিন হবে তবে আমরা সবাই পরিশ্রম করছি সেটা অর্জন করার জন্য। আমাদের পরিকল্পনা করতে হবে, মেসিও থাকবে ওখানে তবে তাঁর সঙ্গে তাঁর দলের বাকি দশ জনও থাকবে।"

তবে, সতীর্থ চুয়ামেনির সঙ্গে একে বারেই একমত নন অ্যান্টোয়াইন গ্রিজম্যান। ম্যাচের আগে তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁর নজরে সেরা ফুটবলার কে তখন কালক্ষেপ না করে ম্যাচের পরের সাংবাদিক সম্মেলনে গ্রিজম্যান উল্লেখ করেছেন মেসির নাম। তিনি বলেছেন, "আর্জেন্টিনা মহান দল এবং তাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড় খেলেন।" উল্লেখ, গ্রিজম্যানের সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে মেসির। বার্সেলোনায় লিওনেল মেসির সঙ্গে খেলেছিলেন অ্যান্টোয়াইন গ্রিজম্যান।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে একই আসনে রয়েছেন কিলিয়ান এমবাপে এবং লিওনেল মেসি। ছয় ম্যাচে ৫টি করে গোল করেছেন এই দুই ফুটবলার। বিগত ৬০ বছরে দ্বিতীয় দল হিসবে পর পর দুইটি বিশ্বকাপ জেতার লক্ষ্যে রবিবার মাঠে নামবে ফ্রান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+