FIFA World Cup 2022: ব্রাজিল ও ইতালির কোন কীর্তি স্পর্শের মুখে ফ্রান্স? দেশঁ ধোঁয়াশা রাখলেন বেঞ্জেমাকে নিয়ে

ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনার মুখোমুখি ফ্রান্স। ২০১৮-এ ফ্রান্স বিশ্বকাপ জেতে ক্রোয়েশিয়াকে হারিয়ে। এবার মহাকীর্তি স্পর্শের মুখে দিদিয়ের দেশঁর দল।

১৯৩৪ ও ১৯৩৮ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। ১৯৩৪-এ চেকোস্লোভাকিয়াকে ২-১ ও হাঙ্গেরিকে ১৯৩৮ সালে ৪-২ গোলে হারিয়ে। এরপর ব্রাজিল ইতালির সেই নজির স্পর্শ করেছিল ১৯৬২ সালে।

নজিরের মুখে ফ্রান্স

নজিরের মুখে ফ্রান্স

১৯৫৮ সালের বিশ্বকাপে ব্রাজিল ৫-২ গোলে সুইডেনকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল। পরের বিশ্বকাপে ১৯৬২ সালে ৩-১ গোলে চেকোস্লোভাকিয়াকে হারিয়ে কাপ জেতে পেলের দেশ। ফলে ইতালি ১৯৩৮ ও ব্রাজিল ১৯৬২ সালে সফলভাবেই বিশ্বকাপ দখলে রাখতে পেরেছিল। ১৯৯৮ সালের পর ফ্রান্স বিশ্বকাপ জেতে ২০১৮ সালে রাশিয়ায়। এবারও ফের ফাইনালে উঠেছে দিদিয়ের দেশঁর দল। রবিবার বিশ্বকাপ দখলে রাখার লড়াইয়ে লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের প্রতিপক্ষ আর্জেন্তিনা। দুই দেশই নামবে তৃতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে। মেসি-এমবাপে দ্বৈরথে শেষ হাসি কারা হাসবে তা স্পষ্ট হয়ে যাবে রবি-রাতেই।

দেশঁর নাম এলিট লিস্টে

শেষ চারটি মেজর টুর্নামেন্টের তিনটিতেই ফাইনালে উঠেছে ব্রাজিল। পরপর বিশ্বকাপ ফাইনাল শেষ খেলেছে ব্রাজিল। ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালে। ১৯৯৪ ও ২০০২ সালে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়। ১৯৯৮ সালে ব্রাজিল-বধ সেরে প্রথমবার বিশ্বকাপ জেতে ফ্রান্স। দিদিয়ের দেশঁ বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ ম্যানেজার বা হেড কোচ যাঁর প্রশিক্ষণাধীন দল পরপর দুটি বিশ্বকাপ ফাইনাল খেলছে। ১৯৩৪ ও ১৯৩৮ সালের বিশ্বকাপ-জয়ী ইতালির কোচ ছিলেন ভিত্তোরিও পোজো। কার্লোস বিলার্দোর প্রশিক্ষণাধীন আর্জেন্তিনা ১৯৮৬ ও ১৯৯০ সালের বিশ্বকাপ ফাইনাল খেলে। ১৯৮৬-র পর আর আর্জেন্তিনা বিশ্বকাপ জিততে পারেনি। ১৯৮৬ ও ১৯৯০ সালে ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের প্রশিক্ষণাধীন জার্মানি পরপর দুটি বিশ্বকাপ ফাইনাল খেলে। এবার সেই তালিকায় নাম উঠল দেশঁর।

ফ্লু আতঙ্কে সতর্ক ফ্রান্স

তবে ফাইনালে নামার আগে দেশঁকে সতর্ক থাকতে হচ্ছে। ফ্রান্স শিবিরে হানা দিয়েছে ভাইরাস। জ্বর বা ফ্লু-র উপসর্গ নিয়ে অসুস্থও হয়েছেন প্রথম একাদশের ফুটবলাররা। গতকাল সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে খেলতে পারেননি দায়োত উপামেকানো ও আদ্রিয়েঁ রাবিও। কিংসলে কোম্যানেরও জ্বর জ্বর ভাব ছিল। এই পরিস্থিতিতে ভাইরাস যাতে ছড়িয়ে পড়়তে না পারে সে ব্যাপারে সতর্ক দেশঁ। তবে এই দুই ফুটবলারকে ফাইনালে পাওয়ার ব্যাপারে আশাবাদী ফরাসি কোচ। দ্রুত তাপমাত্রা নেমে যাওয়া এবং সব সময় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র চলাও ফুটবলারদের অসুস্থ হয়ে পড়ার কারণ বলে মনে করা হচ্ছে।

বেঞ্জেমাকে নিয়ে জল্পনা

এরই মধ্যে জল্পনা চলছে ফাইনালে ফ্রান্সের হয়ে মাঠে নামতে পারেন করিম বেঞ্জেমা। তিনি চোটের কারণে এবারের বিশ্বকাপে নেই, তবে তাঁর পরিবর্তও ঘোষণা করেনি ফ্রান্স। ব্যালন ডি'অর জয়ী বেঞ্জেমার তাই ফাইনালে খেলার ব্যাপারে বাধা নেই। ফাইনালে বেঞ্জেমা আসবেন কিনা তার উত্তর দেননি দেশঁ। তাতেই তুঙ্গে উঠেছে বেঞ্জেমার খেলা নিয়ে চর্চা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+