FIFA World Cup 2022: সোনার বুটের দৌড়ে এগিয়ে এমবাপে, বিশ্বকাপে আরও কোন নজির গড়ার অপেক্ষায়?

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে খেলবে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। দিদিয়ের দেশঁর দলের বড় ভরসা তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। ফুটবল বিশেষজ্ঞরা ইতিমধ্যেই এমবাপের পারফরম্যান্সে মুগ্ধ। আগামী বিশ্বকাপগুলিতে তিনিই মহাতারকা হতে পারবেন বলে অনেকের অভিমত। চলতি বিশ্বকাপে সোনার বুটের দৌড়েও এগিয়ে এমবাপে।

সোনার বুটের দৌড়ে

সোনার বুটের দৌড়ে

এমবাপে এখনও অবধি কাতারে ফিফা বিশ্বকাপে পাঁচটি গোল করেছেন। সোনার বুটের দৌড়ে তাঁর ঠিক পিছনেই রয়েছেন আর্জেন্তিনার লিওনেল মেসি ও ফ্রান্সে অলিভিয়ের জিরু। বিশ্বকাপে গ্রুপ পর্বের দুটি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ ও ডেনমার্ককে ২-১ গোলে হারিয়েছিল ফ্রান্স। গোলপার্থক্যে যা ফ্রান্সকে গ্রুপশীর্ষে থেকে রাউন্ড অব সিক্সটিনে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হয়। এই দুটি ম্যাচেই এমবাপে তিনটি গোল করেন। রাউন্ড অব সিক্সটিন ম্যাচে এমবাপে জোড়া গোল করেন। কোনও একটি বিশ্বকাপে ফ্রান্সের হয়ে সর্বাধিক গোল করার নজির রয়েছে জুস্ত ফোঁতেন (Just Fontaine)-এর। ১৯৫৮ সালের বিশ্বকাপে তিনি ১৩টি গোল করেছিলেন। সেখানে অবশ্য এমবাপের আর এবার পৌঁছনো হবে না।

ক্লোসের কাছাকাছি

ক্লোসের কাছাকাছি

তবে শুধু সোনার বুটের দৌড়ে এগিয়ে থাকাই নয়, ছন্দ ধরে রাখতে পারলে তিনি বিশ্বকাপেও নয়া নজির গড়তে পারেন। ২৩ বছরের এমবাপে দুটি বিশ্বকাপ খেলে ১২টি ম্যাচে ৯টি গোল করে ফেলেছেন। ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি বিশ্বকাপে ৬টি গোল করেছেন, জিদানের বিশ্বকাপ-গোলের সংখ্যা ৫। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার নজির রয়েছে জার্মানির মিরোস্লাভ ক্লোসের। তাঁর ১৬টি গোলের রেকর্ড হয়তো আর চার বছর পরেই ভেঙে যাবে।

জিরুর দিকে এগিয়ে চলেছেন

জিরুর দিকে এগিয়ে চলেছেন

ফ্রান্সের হয়ে সর্বাধিক গোল করার নজির এবারের বিশ্বকাপেই গড়েছেন জিরু। অঁরিকে টপকে গিয়েছিলেন পোল্যান্ড ম্যাচে গোল করেই। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচে আন্তর্জাতিক গোলের সংখ্যা বাড়িয়ে নিয়ে গিয়েছেন ৫৩-এ। ফ্রান্সের হয়ে এমবাপে ৬৪ ম্যাচে ৩৩ গোল করেছেন। ফলে তিনি দেশের হয়ে সর্বাধিক গোলের রেকর্ডটিও অদূর ভবিষ্যতেই নিজের দখলে নিয়ে নিতে পারেন। জিনেদিন জিদান ১০৮ ম্যাচে ৩১টি গোল করেছিলেন। তাঁকে পিছনে ফেলে দিয়েছেন এমবাপে।

পেলের কীর্তি ছোঁয়ার অপেক্ষা

পেলের কীর্তি ছোঁয়ার অপেক্ষা

২৪ বছরের আগে বিশ্বকাপে ৯টি গোল করে কম বয়সে এতগুলি গোলের নিরিখে পেলেকেও পিছনে ফেলে দিয়েছেন পিএসজি স্ট্রাইকার। পেলের কীর্তি ছোঁয়ার আরও একটি সুযোগ এমবাপে পেতেই পারেন। যদি ১৮ ডিসেম্বর ফ্রান্স বিশ্বকাপ জিততে পারে। ২৩ বছর বয়সে দুটি বিশ্বকাপ জয়ের স্বাদ একমাত্র পেয়েছেন পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তির সেই নজির স্পর্শ করতেই পারেন এমবাপে। ২০ ডিসেম্বর নিজের জন্মদিনের ২ দিন আগেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+