FIFA World Cup 2022: দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ফল, টিউনিসিয়ার বিরুদ্ধে লজ্জার হার ফ্রান্সের
FIFA World Cup 2022: দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ফল, টিউনিসিয়ার বিরুদ্ধে লজ্জার হার ফ্রান্সের
দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ফল হাতেনাতে পেলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ের দেঁসচ্যাম্পস। রিজার্ভ দলকে নিয়ে টিউনিসিয়ার বিরুদ্ধে প্রথম একাদশ সাজিয়েছিলেন তিনি, কিন্তু তাঁর ছাত্ররা কোচের মান রাখতে পারলেন না। টিউনিসিয়া ১-০ গোলে পরাজিত করল ফ্রান্সকে। টিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ওয়াহবি কাজরি।

প্রথম একাদশে দুই জন ফুটবলার ছাড়া পুরো দলটাই এই ম্যাচে বদলে দেন দেঁসচ্যাম্পস। মাঝমাঠে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে প্রথম একাদশের অউরেলিয়ান চুয়ামেনি এবং সেন্ট্রাল ডিফেন্সে রাফায়েল ভারানে ছিলেন প্রথম একাদশের দুই ফুটবলার। এ ছাড়া গোলরক্ষক থেকে মাঝমাঠ এবং সেন্ট্রাল লাইনে পরিবর্তন আনেন তিনি। সিদ্ধান্ত ভুল ছিল না দেঁসচ্যাম্পসের। সামনে আরও কঠিন লড়াই অপেক্ষা করছে। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই প্রতিটা ম্যাচ মাস্ট উইন। এই পরিস্থিতিতে রিজার্ভ দলের শক্তি দেখে নেওয়ার জন্য এটাই সেরা সুযোগ ছিল তাঁর কাছে। কিন্তু ইউরোপীয় ফুটবলের সেরা লিগগুলিতে খেলা ফুটবলাররা যে এ ভাবে তাঁকে আশাহত করবে তা হয়তো ভাবতে পারেননি বিশ্বকাপ জয়ী কোচ স্বয়ং।
প্রথমার্ধে খেলার ফলফল ছিল ০-০। এই ম্যাচের একমাত্র গোলটি করেন টিউনিসিয়ার ফরোয়ার্ড ওয়াহবি কাজরি। ৫৮ মিনিটে এইসা লাইদউনির বাড়ানো পাস থেকে দুই প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘারের উপর নিয়ে গোলরক্ষকের বাম দিক থেকে গড়ানে শট বল জড়িয়ে দেন জালে। এই ম্যাচে জিতলেও শেষ ষোলোয় যাওয়া সম্ভব হল না টিউনিসিয়ার। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল আফ্রিকার এই দেশটিকে। হারলেও গোল পার্থক্য ভাল থাকায় গ্রুপ 'ডি'-এর শীর্ষে থেকে ৬ পয়েন্ট নিয়ে নক-আউট পর্যায়ে পৌঁছে গেল ফ্রান্স।
হার এড়ানোর জন্য দ্বিতীয়ার্ধে মরিয়া একটা চেষ্টা চালিয়েছিলেন কিলিয়ান এমবাপে - অ্যান্টোয়াইন গ্রিজম্যানদের কোচ। তিন স্ট্রাইকার ওউসমানে ডিম্বেলে, কিলিয়ান এমবাপে এবং অ্যান্টোয়াইন গ্রিজম্যানকে তিনি নামান মাঠে পরিবর্ত ফুটবলার হিসেবে। মাঠে নামান অস্ট্রেলিয়া ম্যাচের অন্যতম নায়ক আদ্রিয়ান র্যাবিয়টকেও কিন্তু কাঙ্খিত গোলের সন্ধান তিনি পাননি। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ৯০+৮ মিনিটে গ্রিজম্যান গোল করে ফ্রান্সকে সমতায় নিয়ে এলেও সেই গোল বাতিল হয়ে যায় ভিএআর-এ। এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নক আউটে গিয়েছে অস্ট্রেলিয়া।
গ্রুপ শীর্ষে থেকে শেষ করার ফলে গ্রুপ 'সি'-এর রানার্স দলের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications