Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

FIFA World Cup 2022: পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। ৩-১ ব্যবধানে ফ্রান্স পরাজিত করে পোল্যান্ডকে। অযোগ্য - অদক্ষ রেফারির কারণে এই ম্যাচে ক্লিনশিট রাখতে পারল না ফ্রান্স। নয়তো ডিফেন্স লাইন এবং গোলরক্ষককে শেষ মিনিটে গোলটা হজম করতে হত না। চলতি বিশ্বকাপের নিকৃ্মষ্ট রেফারিং-এর সাক্ষী থাকল বিশ্ব।

পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

গোটা ম্যাচেই এই দিন নিয়ন্ত্রণ ছিল ফ্রান্সের। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচটে নিজেদেরে অঙ্গুলিহেলনে এগিয়ে নিয়ে গিয়েছেন ফ্রান্সের আক্রমণভাগের খেলোয়াড়রা এবং মিডফিল্ডাররা। এই ম্যাচে ফ্রান্সের হয়ে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে এবং একটি গোল করেন অলিভার জিরু। পোল্যান্ডের একমাত্র গোলটি করেন রবার্ট লেওয়ানডস্কি।

প্রথমার্ধের অন্তিমলগ্নে কিলিয়ান এমবাপের পাস থেকে অলিভার জিরু গোল করে এগিয়ে দেন ফ্রান্সকে। ৪৪ মিনিটে করা তাঁর গোলে বিরতির আগেই অক্সিজেন পেয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের দ্বিতীয় গোলটি আসে ৯৪ মিনিটে। ওসমানে দেম্বেলের পাস থেকে গোল করে যান কিলিয়ান এমবাপে। দেম্বেলের মাপা ক্রস ডান পায়ে ইনস্টেপে জালে জড়িয়ে দেন তিনি। দুই দলের মিলিয়ে করা ৪টি গোলের মধ্যে শেষ দুইটি আসে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে।

৯০+১ মিনিটে পরিবর্ত ফুটবলার মার্কাস থুরামের পাস থেকে গোল করে ফ্রান্সের পক্ষে স্কোরলাইন ৩-০ করেন কিলিয়ান এমবাপে। এই গোলের সঙ্গেই ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে খেলার টিকিট কনফার্ম হয়ে যায়। কিন্তু খেলায় নাটক তখনও বাকি ছিল, অতিরিক্ত সময়ের শেষ মিনিটে ডায়োট উপামিকানোর বিরুদ্ধে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। উপামিকানো বলকে ব্লক করতে গিয়ে শরীরের সঙ্গে হাতকে পুরো জুড়ে দিয়ে ঘুরছিলেন নিজেদের পেনাল্টি বক্সে। কোনও রকম ভাবে বলে হাত লাগানোর প্রবণতা ছিল না তাঁর মধ্যে। সম্পূর্ণ ভাবে হাত আড়াল করার চেষ্টা করেন তিনি। কিন্তু তবুও তাঁর হাতে এসে লাগে বল। ফিফার নিয়ম বলে ইচ্ছাকৃত কোনও ফুটবলার নিজেদের বক্সে বলে হাত না লাগালে তা পেনাল্টি দেওয়া যায় না। অনিচ্ছাকৃত ভাবে হাতে লাগলে 'শিক্ষিত' রেফারিরা কখনও পেনাল্টি দেন না। কিন্তু এই বিশ্বকাপের অত্যন্ত নিম্নমানের রেফারিং-এর সাক্ষী থাকল সমগ্র বিশ্ব যখন ৩৯ বছর বয়সী ভেনিজুয়েলার রেফারি জেসাস ভেলেনজুইলা টিভির পর্দায় চোখ রেখেও এইটিকে হ্যান্ড বল অফেন্স করে পেনাল্টি উপহার দেন পোল্যান্ডকে। পোল্যান্ডের হয়ে পেনাল্টি নেওয়া রবার্ট লেওয়ানডস্কির শট বাঁচিয়ে দেন ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস কিন্তু সেটিকে ফের রি-কিকের নির্দেশ দেয় ফ্রান্সের ফুটবলার নিয়ম ভাঙায়। সেই শট থেকে ফ্রান্সের অধিনায়ককে পরাস্ত করে লেওয়ানডস্কি গোল করে যান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+