FIFA World Cup 2022: রাশিয়ার তুলনায় কাতারে বেশি লাভ করেছে ফিফা, জেনে নিন বিস্তারিত

FIFA World Cup 2022: রাশিয়ার তুলনায় কাতারে বেশি লাভ করেছে ফিফা, জেনে নিন বিস্তারিত

রবিবার ফ্রান্স এবং আর্জেন্টিনার মধ্যে রোমহর্ষকর ফাইনালের মধ্যে দিয়ে সমাপতন ঘটেছে ফিফা বিশ্বকাপ ২০২২-এর। লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপের দ্বৈরথ তাড়িয়ে তাড়িয়ে এই ম্যাচে উপভোগ করেছেন সমর্থকেরা। যেই টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজন বছরের পর বছর প্রস্তুতি সেই ফিফা বিশ্বকাপ ২০২২-এর সৌজন্যে কর্মাসিয়াল ডিল থেকে ৭.৫ বিলিয়ন ডলার রোজকার করে ফিফা যা গত বছরের থেকে ১ বিলিয়ন ডলার বেশি। রাশিয়া বিশ্বকাপ ২০১৮ -এ ফিফার আয় ছিল ৬.৫ বিলিয়ন ডলার।

FIFA World Cup 2022: রাশিয়ার তুলনায় কাতারে বেশি লাভ করেছে ফিফা, জেনে নিন বিস্তারিত

আইকনিক ফাইনালে ১২০ মিনিটে ৬ গোলের থ্রিলারের সাক্ষী থাকে কাতার বিশ্বকাপ। টাই ব্রেকারে আর্জেন্টিনা ৪-২ ব্যবধানে পরাজিত করে ফ্রান্সকে। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন লিওনেল মেসি এবং একটি গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে। অ্যাডেড টাইমে ম্যাচ বাঁচানো দুর্ধর্ষ সেভ দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। একটি টাইব্রেকারও বাঁচান তিনি।

কাতার বিশ্বকাপ থেকে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা আশা করেছিল ৪.৭ বিলিয়ন ডলার লাভ হবে। ঠিক এই পরিমাণ টাকাই ফিফা পেয়েছিল ৪ বছর আগে রাশিয়া বিশ্বকাপ করে। ৪.৭ বিলিয়ন ডলারের মধ্যে ফিফা আশা করেছিল ৩.৮ বিলিয়ন ডলার আসবে কমার্সিয়াল কনট্র্যাক্ট থেকে। যা মোট টার্গেটের ৮২ শতাংশ। আগামী ২০২৬ বিশ্বকাপের জন্য ফিফা ১১ বিলিয়ন ডলার লাভের টার্গেট নিয়ে এগচ্ছে। আমেরিকা, মেক্সিকো এবং কানাডা মিলিয়ে এই বিশ্বকাপ আয়োজিত হবে।

কাতার বিশ্বকাপের কমার্সিয়াল ডিল থেকে ৭.৫ বিলিয়ন ডলার রোজগার করে ফিফা। এই ১ বিলিয়ন ডলার বেশি অর্জন হওয়ার নেপথ্যে কারণও রয়েছে। বিশ্বকাপ সব সময়েয় একাধিক শহরে ছড়িয়ে আয়োজিত হয়। কিন্তু এ বার বিশ্বকাপ একটি শহরেই আয়োজিত হয়েছে এবং সেটি কাতারের রাজধানী দোহায়। ফলে যাওয়া আসার খরচ এবং অতিরিক্ত পরিকাঠামো গঠনের কাজে যে খরচ হওয়ার কথা সেটা হয়নি। দোহার ৫০ কিমি ব্যাসার্ধের মধ্যেই আটটি স্টেডিয়ামে গঠিত করা হয়েছে।

মূলত পাঁচটি বিভাগ থেকে রোজগার করে ফিফা। টেলিভশন ব্রডকাস্টিং রাইটস, মার্কেটিং রাইটস, হসপিটালিটি রাইটস এবং টিকিট সেলস, লাইসেন্সিং রাইটস এবং অন্যান্য থেকে ফিফা লাভটা তোলে। জার্মানির একটি স্পোর্টস আউটফিটের তথ্য অনুযায়ী কাতার বিশ্বকাপের ম্যাচ টিকিট রাশিয়া বিশ্বকাপের তুলনায় ৪০ শতাংশ বেশি। ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য ছিল ভারতীয় মুদ্রায় ৬৬২০০ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+