ইরানকে হাফ ডজন গোলের মালা পরিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইংল্যান্ড

ইরানকে হাফ ডজন গোলের মালা পরিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইংল্যান্ড

ইরানকে কার্যত কোনঠাঁসা করে ফিফা বিশ্বকাপ ২০২২-এর অভিযান শুরু করল ইংল্যান্ড। গ্রুপের প্রথম ম্যাচে এশিয়ার সেরা দলকে ৬-২ ব্যবধানে পরাজিত করল ইংল্যান্ড। এক কথায় এই ম্যাচে ইরানের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করে খেলে ইংল্যান্ড। ইংলশি ফুটবলের গতি এবং ছোট ছোট পাসে প্রতিপক্ষ ডিফেন্সকে ফলাফালা করে দেওয়ার কৌশলের মধ্যে সামনে ইরানের ফুটবল বেশ ফ্যাকাসে লাগছিল।

ইরানকে হাফ ডজন গোলের মালা পরিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইংল্যান্ড

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ছিল ইংল্যান্ডের ফুটবলারদের। যদিও প্রথম গোলরক্ষককে ম্যাচের শুরুতেই মাঠ থেকে তুলে নিতে বাধ্য হয় ইরান। ৯ মিনিটের মাথায় প্রথম একাদশের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্ড মারাত্মক জখম হয়ে মাঠ ছাড়েন। একটি বলের ফ্লাইন ভুল করে নিজের দলের ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষ হয় আলিরেজার। এই আঘাতে নাকের হাড়ে চির ধরে তাঁর এবং গল গল করে রক্ত বের হতে থাকে। মাঠের মধ্যে দীর্ঘক্ষণ শুশ্রষার পরও যখন রক্ত থামছিল না তখন তাঁকে তুলে নেওয়া হয় এবং তাঁর পরিবর্তে নামানো হয় সৈয়দ হোসেইন হোসেইনিকে।

তবে, ইংল্যান্ডের আক্রমণের তেজ এবং মাঠের মধ্যে দাপট যা ছিল তাতে প্রথম গোলরক্ষক আলিরেজা থাকলেও কতটা বাঁচাতে পারতেন ইরানকে তা নিয়ে সংশয় রয়েছে। প্রথমার্ধে শেষ দশ মিনিটে তিন গোল হজম করে ইরান। ৩৫ মিনিটের মাথায় লেফট ব্যাক লিউক শ-এর পাস থেকে দুরন্ত হেডে জুডে বেলিংহাম এগিয়ে দেন ইংল্যান্ড। ৪৩ মিনিটের মাথায় ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় গোলটি করেন অ্যাটাকিং মিডফিল্ডার বুকায়ো সাকা। হ্যারি ম্যাগুয়েরে মাথায় ঠেকে বল আসে পাস থেকে ডান পায়ের ভলিতে আউট সুইংঙ্গারে সাকা ইরানের জালে রাখেন বল। এই গোলের তিন মিনিটের মাথায় তৃতীয় গোলটি ইংল্যান্ডের পক্ষে করেন রহিম স্টার্লিং। হ্যারি কেনের ঠিকানা লেখা ক্রস গোল শিকারীর মতো পা ছুঁইয়ে ইরানের জালে জড়িয়ে দেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড। প্রথমার্ধে ১৪ মিনিট অতিরিক্ত সময় যুক্ত হয়েছিল। ইরানের গোলরক্ষক চোট পেয়ে তাঁর শুশ্রষা মাঠের মধ্যে হওয়ায় ১০ মিনিটেরও বেশি সময় বন্ধ ছিল খেলা।

প্রথমার্ধে যে ক্ষিপ্রতার সঙ্গে খেলেছিল ইংল্যান্ড সেই একই ক্ষিপ্রতা বজায় থাকে দ্বিতীয়ার্ধেও। ৬২ মিনিটে নিজের জোড়া গোল সমপন্ন করে ইংল্যান্ডকে ৪-০ গোলে এগিয়ে দেন বুকায়ো সাকা। রহিম স্টার্লিং-এর পাস থেকে এই গোলটি করেন তিনি। ৬৫ মিনিটে ইরানের হয়ে একটি গোল পরিশোধ করেন মেহদি তারেমি। আলি ঘোলিজাদের পাস থেকে দুর্দান্ত কাউন্টার অ্যাটকে এই গোলটি করেন ৩০ বছর বয়সী ফুটবলারটি। যদিও প্রতিপক্ষ ইরানের এই গোল ইংল্যান্ডের নিয়মিত গোল তুলে নেওয়ার ক্ষেত্রে কোনও প্রভাব ফেলতে পারেনি।

পরিবর্ত ফুটবলার মার্কাস র্যাশফোর্ড ৭১ মিনিটে ইংল্যান্ডের পঞ্চম গোলটি করেন। অধিনায়ক হ্যারি কেনের থেকে পাওয়া বল জালে জড়াতে ভুল করেননি ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফুটবলারটি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে অর্থাৎ ৮৯ মিনিটে দুই পরিবর্ত ফুটবলারের যুগবন্দীতে ষষ্ঠ গোল পায় ইংল্যান্ড। কালাম উইলসনের পাস থেকে জ্যাক গ্রেলিস ইংল্যান্ডকে ষষ্ঠ গোল এনে দেন। দ্বিতীয়ার্ধে ১০ মিনিট অতিরিক্ত সময় যোগ করেন চতুর্থ রেফারি। অতিরিক্ত সময়ের শেষ মিিটে পেনাল্টি পায় ইরান। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি মেহদি তারেমি। ইংল্যান্ডের পরবর্তী ম্যাচ আমেরিকার বিরুদ্ধে ২৬ নভেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+