পেলের গোলসংখ্যা সত্যিই কি স্পর্শ করলেন নেইমার? ফিফা এবং ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের রেকর্ড বলছে ভিন্ন কথা

পেলের গোলসংখ্যা সত্যি কি স্পর্শ করল নেইমার? ফিফা এবং ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের রেকর্ড বলছে ভিন্ন কথা

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে ব্রাজিলের। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত সময়ের খেলায় নেইমারের গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে এবং সেখানে ৪-২ গোলে পরাজিত হয় পাঁচ বারের চ্যাম্পিয়নরা। চোখের জলে বিশ্বকাপকে বিদায় জানিয়েছেন নেইমার। ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকার চোখে অবিরাম অশ্রু দেখে কান্না থামাতে পারেননি অনেক ফুটবলপ্রেমীরাও।

পেলের গোলসংখ্যা সত্যিই কি স্পর্শ করল নেইমার, ফিফা এবং ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের রেকর্ড বলছে ভিন্ন কথা

ব্রাজিলের ফিফা বিশ্বকাপ ২০২২-কে বিদায় জানানোর দিন ফুটবল সম্রাট পেলের সঙ্গে ব্রাজিলের জার্সিতে গোল করার বিচারে একই আসনে উঠে এলেন নেইমার। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত সময়ে করা তাঁর গোল পেলের সঙ্গে তাঁকে একই আসনে নিয়ে এল জাতীয় দলের জার্সিতে গোল করার বিচারে। ব্রাজিলের জার্সিতে পেলে ৭৭টি গোল করেছেন। লুকা মদ্রিচের দলের বিরুদ্ধে নেইমারের গোলটি ছিল তাঁর কেরিয়ারে হলুদ জার্সিতে ৭৭ নম্বর গোল। ডেইলি মেল-এর প্রতিবেদন অনুসারে, এই ৭৭টি গোল ফিফার রেকর্ড অনুযায়ী।কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের রেকর্ড অন্য কথা বলে। ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ সংস্থার রেকর্ড অনুযায়ী ৯২ ম্যাচে ৭৭টি গোল নয়, দেশের জার্সিতে ১১৩টি ম্যাচে ৯৫টি গোল করেছেন পেলে।

দুই সংস্থার হিসেবে তারতম্য হওয়ার কারণও রয়েছে। ফিফা দুই দেশের খেলায় করা পেলের গোলের রেকর্ড রেখেছে। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন ক্লাবগুলির বিপক্ষে খেলা ফ্রেন্ডলির রেকর্ডকে গ্রহণযোগ্যতা দিয়েছে। বিংশ শতকে ওই ম্যাচগুলিকে অফিসিয়াল ম্যাচ হিসেহেই গণ্য করেছে ব্রাজিল। ওই ফিক্সাচারগুলি ধরলে ইন্টার মিলান, অ্যাতলেটিকো মাদ্রিদ এবং অ্যাতলোটিকো মিনেইরো-এর মতো দলগুলির বিরুদ্ধে ২২ ম্যাচে ১৮ গোল করেছেন পেলে জানা যায়। ফলে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের রেকর্ড অনুযায়ী পেলেকে ছুুঁতে হলে এখনও দেশের জার্সিতে ১৮টি গোল করতে হবে নেইমারকে।

ফুটবল ইতিহাসে পেলে একমাত্র ফুটবলার যিনি তিনটি বিশ্বকাপ জিতেছেন। ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় পেলের ব্রাজিল। বর্তমানে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন পেলে। চিকিৎসকদের পক্ষ থেকে জানা গিয়েছে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন পেলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+