FIFA World Cup 2022: টিউনিশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ডেনমার্ক
FIFA World Cup 2022: টিউনিশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ডেনমার্ক
ফিফা বিশ্বকাপ ২০২২-এ মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচে টিউনিসিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ডেনমার্ক। ক্রিশ্চিয়ান এরিকসনের দল প্রাধান্য নিয়ে খেললেও অপেক্ষাকৃত টিউনিশিয়ার গোলদূর্গে কোনও আঘাত হানতে পারেনি। শেষ পর্যন্ত লড়াই চালালেও টিউনিশিয়ার গোলদূর্গ অক্ষত থাকে।

ফিফা ক্রমতালিকায় দশম স্থানে থাকা ডেনমার্ক ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তারের চেষ্টায় থাকলেও টিউনিসিয়া কোনও সুযোগ দেয়নি প্রতিপক্ষকে ম্যাচের উপর চেপে বসার। প্রথমার্ধের অধিকাংশটায় ডেনমার্ক আধিপত্য রাখলেও টিউনিসিয়া প্রাপ্ত সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করেছিল এবং বেশ কিছুটা সময় নিয়ন্ত্রণ করে মাঝমাঠ।
দ্বিতীয়ার্ধের আধপত্য বেশি ছিল ডেনমার্কের কিন্তু ম্যাচ থেকে কখনও হারিয়ে যায়নি টিউনিসিয়া। সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে তারা চেষ্টা করে লড়াই করার। তবে, শেষের দিকে বক্সের মধ্যে ক্রিশ্চিয়ান এরিকসনকে টিউনিসিয়ার ফুটবলার ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। যদিও ভিএআর-এ দেখার পর সিদ্ধান্ত পাল্টান রেফারি। ২৬ নভেম্বর পরবর্তী ম্যাচে ডেনমার্ক খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচটি তারা খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩০ নভেম্বর। অপর দিকে, টিউনিসিয়ার পরবর্তী ম্যাচ ২৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং গ্রুপের শেষ ম্যাচটি তারা ফ্রান্সের বিরুদ্ধে খেলবে ৩০ নভেম্বর।
এ দিনের ম্যাচে ৬১ শতাংশ বল পজিশন ছিল ডেনমার্কের দখলে। গোল লক্ষ্য করে ১১টি শট নিয়েছিল ডেনমার্ক যার মধ্যে পাঁচটি ছিল টার্গেটে। ডেনমার্ক দলের নেওয়া একটি শট এ দিন বার পোস্টে লেগে ফিরে আসে। সেই শটটি তিন কাঠিতে থাকলে শূন্য হাতে ফিরতে হত না ইউরোপের অন্যতম সেরা দলটিকে।












Click it and Unblock the Notifications