বিশ্বকাপে পিএসজি তারকাকে পাচ্ছে না ফ্রান্স, বিশ্বকাপারের পুত্র শেষ মুহূর্তে দলে

কাতারে এবার বিশ্বকাপ দখলে রাখার চ্যালেঞ্জ ফ্রান্সের কাছে। আজই ২৬ সদস্যের দল ঘোষণা করল গতবারের চ্যাম্পিয়নরা। শেষ মুহূর্তে দলে সুযোগ পেলেন দুই ফুটবলার। তবে ফরাসি রক্ষণভাগকে ধাক্কা দিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পিএসজিতে খেলা প্রেসনেল কিমপেম্বে। ফরাসি দলে এবার দেখা যাবে ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী দলের ফুটবলারের পুত্রকে।

কিমপেম্বের পরিবর্ত দিসাসি

কিমপেম্বে চোটের কারণেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর হ্যামস্ট্রিংয়ে যে চোট রয়েছে তা বিশ্বকাপের আগে সেরে যাওয়ার সম্ভাবনা না থাকায় কিমপেম্বের পরিবর্ত হিসেবে ফ্রান্সের দলে নেওয়া হয়েছে অ্যাক্সেল দিসাসিকে। তিনি মোনাকোতে খেলেন। কিমপেম্বে নিজেও ফিট হতে পারবেন না বলে জানান ফরাসি ফুটবল কর্তাদের। এরপর চিকিৎসকের সঙ্গে কথা বলেই তাঁর পরিবর্ত নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

বিশ্বকাপারের পুত্র দলে

ফ্রান্সের ২৬ জনের দলে সুযোগ পেয়েছেন মার্কাস থুরামও। মার্কাসের পিতা লিলিয়ান ১৯৯৮ সালের ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তিনি অবশ্য খেলতেন রক্ষণভাগে। পুত্র মার্কাস আক্রমণভাগে খেলেন। ফ্রান্সের আক্রমণভাগ এতটাই তারকাখচিত যে মার্কাসের ম্যাচে সুযোগ পাওয়াটা বেশ কঠিন। তবে লিলিয়ান-পুত্র সুযোগ পেলে তার সদ্ব্যবহার কতটা করতে পারেন সেদিকেও সকলেরই নজর থাকবে। গ্রুপ পর্বে দিদিয়ের দেশঁর প্রশিক্ষণাধীন ফ্রান্স রয়েছে ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও তিউনিসিয়ার সঙ্গে।

ফ্রান্সের অভিযান

গ্রুপ ডি-তে ফ্রান্সের প্রথম ম্যাচ ২২ নভেম্বর মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাতের পর (রাত সাড়ে ১২টা)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ফ্রান্স। এরপর ২৬ নভেম্বর ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে ডেনমার্কের বিরুদ্ধে নামবে গতবারের চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্যায়ে ফ্রান্সের শেষ ম্যাচটি রয়েছে ৩০ নভেম্বর। সেদিন ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় ফ্রান্সের প্রতিপক্ষ তিউনিসিয়া। ফ্রান্স এবার তৃতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামতে চলেছে। ১৯৯৮ সালের পর ২০১৮ সালে তারা বিশ্বকাপ জেতে। ২০০৬ সালে রানার-আপ হয়েছিল। ১৯৫৮ ও ১৯৮৬ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকার করেছিল ফ্রান্স। ১৯৮২ সালে চতুর্থ স্থান লাভ করে অভিযান শেষ করেছিল।

ঘোষিত চূড়ান্ত দল

একনজরে দেখে নেওয়া যাক ফ্রান্সের দলে কারা রয়েছেন:

গোলকিপার- আলফন্সে আরিওলা, হুগো লরিস, স্টিভ মান্দান্দা

ডিফেন্ডার- লুকাস এর্নান্দেস, থিও এর্নান্দেস, অ্যাক্সেল দিসাসি, ইব্রাহিমা কোনাটে, জুলস কাউন্ডে, বেঞ্জামিন পাভার্ড, উইলিয়াম সালিবা, দেয়ট ইপামেকানো, রাফায়েল ভারানে।

মিডফিল্ডার- এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাত্তেও গুয়েনদৌজি, আদ্রিয়েন রাবিয়ট, অরেলিয়াঁ শুয়ামেনি, জর্ডন ভেরেটাউট।

ফরওয়ার্ড- করিম বেঞ্জেমা, কিংসলে কোমান, ওসুমানে দেম্বেলে, অলিভিয়ার জিরু, আন্তোইন গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে, ক্রিস্টোফার কুনকু, মার্কাস থুরাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+