Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

FIFA World Cup 2022: বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাস তৈরি করলেন রোনাল্ডো, গড়লেন আরও একটি নজির

FIFA World Cup 2022: বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতিহাস তৈরি করলেন রোনাল্ডো, গড়লেন আরও একটি নজির

ফিফা বিশ্বকাপ ২০২২-এর প্রথম ম্যাচেই ইতিহাস সৃষ্টি করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার নজির গড়লেন রোনাল্ডো। স্টেডিয়াম ৯৭৪-এ পেনাল্টি থেকে গোল করেন পর্তুগিজ মহাতারকা। ঘানার বিরুদ্ধে গ্রুপ 'এইচ'-এর এই ম্যাচে গোল করার সঙ্গেই তিনি তৈরি করলেন নয়া ইতিহাস।

বিশ্বকাপে নতুন ইতিহাস তৈরি করলেন রোনাল্ডো:

বিশ্বকাপে নতুন ইতিহাস তৈরি করলেন রোনাল্ডো:

ঘানার বিরুদ্ধে গ্রুপ 'এইচ'-এর ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল পর্তুগাল। এই ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকার এই গোল তাঁকে ইতিহাসের পাতায় স্থান করে দিল। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির সৃষ্টি করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই গোলের ফলে পাঁচটি বিশ্বকাপে রোনাল্ডোর মোট গোল সংখ্যা দাঁড়াল ৮টি।

বিশ্বকাপে কোন কোন প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করেছেন রোনাল্ডো:

বিশ্বকাপে কোন কোন প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করেছেন রোনাল্ডো:

বিশ্বকাপে রোনাল্ডো প্রতিটি গোলই এসেছে গ্রুপ পর্যায়ে। ২০০৬ সালে জার্মানিতে আয়োজিত বিশ্বকাপে ইরানের বিরুদ্ধে গোল করেন তিনি, ম্যাচটি পর্তুগাল জেতে ২-০ ব্যবধানে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিরুদ্ধে গোল করেন রোনাল্ডো, ম্যাচটি পর্তুগাল জেতে ৭-০ ব্যবধানে। ২০১৪ সালে ব্রাজিলে আয়োজিত বিশ্বকাপে ঘানার বিরুদ্ধে গোল করেন রোনাল্ডো, ম্যাচটি পর্তুগাল জেতে ২-১ ব্যবধানে। ২০১৮ রাশিয়া রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন রোনাল্ডো, ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছিল। রাশিয়া বিশ্বকাপের মরক্কোর বিরুদ্ধে গোল করেছিলেন রোনাল্ডো, ম্যাচটি পর্তুগাল জেতে ১-০ ব্যবধানে। ২০২২ কাতার বিশ্বকাপে ঘানার বিরুদ্ধে গোল করলেন রোনাল্ডো, ম্যাচটি ম্যাচটি পর্তুগাল জিতল ৩-২ ব্যবধানে।

পেনাল্টি ছাড়া বিশ্বকাপে কতগুলি গোল রয়েছে রোনাল্ডোর:

পেনাল্টি ছাড়া বিশ্বকাপে কতগুলি গোল রয়েছে রোনাল্ডোর:

রোনাল্ডো বিশ্বকাপে যে আটটি গোল করেছেন তার মধ্যে পাঁচটি গোল খেলার মধ্যে হয়েছে, অর্থাৎ নন পেনাল্টি গোল সংখ্যা পাঁচ। ২০০৬ সালে ইরানের বিরুদ্ধে, ২০১৮ সালে স্পেনের বিরুদ্ধে একটি গোল এবং ২০২২ সালে ঘানার বিরুদ্ধে গোলটি তিনি পেনাল্টি থেকে করেন।

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বয়স্কতম ফুটবলার হিসেবে গোল করলেন রোনাল্ডো:

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বয়স্কতম ফুটবলার হিসেবে গোল করলেন রোনাল্ডো:

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বয়স্কতম ফুটবলার হিসেবে ঘানার বিরুদ্ধে গোল করলেন রোনাল্ডো। বয়স্কতম ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল রয়েছে কিংবদন্তি রজার মিল্লার। ক্যামেরুনের এই মহান নক্ষত্র ৪২ বছর বয়সে রাশিয়ার বিরুদ্ধে ১৯৯৪ বিশ্বকাপে গোল করেছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+