নেইমারের চোটের অবস্থা এখন কেমন? বিশ্বকাপে খেলার সম্ভাবনা ওড়ালেন না ব্রাজিলিয়ান সুপারস্টার

ব্রাজিল কাতারে ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করেছে দুরন্ত জয় দিয়ে। যদিও রয়েছে চিন্তার কারণও। সবচেয়ে বড় ধাক্কা নেইমারের চোট। কাল সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে তিন পয়েন্ট ঘরে তুলে ফেললেই টানা দুই ম্যাচ জিতে নক আউট পর্ব নিশ্চিত করে ফেলবে সেলেকাওরা। ফুটবলপ্রেমীদের বড় প্রশ্ন, এবারের বিশ্বকাপে কি আদৌ আর খেলতে পারবেন নেইমার।

নেইমারের চোটের অবস্থা এখন কেমন?

(ছবি- নেইমারের ইনস্টাগ্রাম স্টোরি)

সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচের শেষের দিকে গোড়ালিতে চোট পান নেইমার। মাঠের বাইরে বেরিয়েও যেতে হয়। তাঁর পায়ে যেখানে চোট লেগেছে সেখানে অনেকটা ফুলে গিয়েছিল। এই চোট সুইসদের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে দেয় পিএসজির তারকাকে। তবে কেউই নিশ্চিতভাবে বলতে পারছিলেন না নেইমার এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কিনা। এই নিয়ে জল্পনা চলাকালীন ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টের মাধ্যমে কিছুটা চিন্তা কমালেন নেইমার। তিনি যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে নেইমারের পায়ের ফোলা ভাব অনেকটাই কমেছে। যে দ্রুততার সঙ্গে পায়ের ফোলা কমেছে তা নিঃসন্দেহে আশাব্যাঞ্জক।

যদিও নেইমার নক আউট পর্বের আগে মাঠে ফিরতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। তবে চোট যদি দ্রুততার সঙ্গে সেরে যায় তাহলে শুক্রবার ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কিছুক্ষণের জন্য তাঁকে খেলতে দেখা যেতে পারে। নেইমারের অনুপস্থিতিতে রিচার্লিসনের উপর অনেকটাই নির্ভর করবে ব্রাজিলের আক্রমণভাগ।

এরই মধ্যে নেইমারের চোট ঘিরে রাজনৈতিক আক্রমণও শুরু হয়েছে। নেইমার ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন জানিয়েছিলেন জেয়ার বলসোনারোকে। তাঁকে পরাস্ত করে অবশ্য রাষ্ট্রপতি হয়েছেন লুলা। নেইমারের বিশ্বকাপে চোট পাওয়া দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। যাতে ঘোরতর আপত্তি জানিয়েছেন ব্রাজিল দলে নেইমারের সতীর্থ কাজিমিরো। তিনি বলেন, যেভাবে এই বিশ্বের অনেকে অপরের খারাপ প্রার্থনা করেন তা লজ্জার। তাঁদের জন্য খারাপ লাগে, কেন না আমরা মানুষ। যখন কেউ কারও খারাপ হওয়ার কামনা করেন সেটা খুবই সিরিয়াস বিষয়। নেইমার এমন একজন মানুষ যিনি অনেককে সহযোগিতা করে থাকেন। তাঁর হৃদয় অনেক বড়। সেই নেইমারের এমন পরিস্থিতির সাক্ষী হওয়া মেনে নেওয়া যায় না। নেইমার এক অসাধারণ প্লেয়ার, বিশ্বের অন্যতম সেরা। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে তাঁর না থাকাটা দুর্ভাগ্যজনক। তাঁর মাপের খেলোয়াড় না থাকলে পরিস্থিতি কঠিন হয়ে যায়। হেড কোচ তিতেই ঠিক করবেন কে নেইমারের পরিবর্ত হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+