অক্টোপাস পল, হাতি নেলির বিকল্প সুপার কম্পিউটার থেকে আলপাকা! ফিফা বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী মেলাবে কে?

অক্টোপাস পলকে মনে আছে? কিংবা সেই নেলি নামের হাতিটিকে? বিশ্বকাপের আসরে কোন দল জিতবে তা আগাম জানিয়ে খ্যাতি কুড়িয়েছিল গিনিপিগ ম্যাডাম শিবা। এবার আরও একটি বিশ্বকাপ। পল, নেলি, ম্যাডাম শিবার জায়গা এবার নিয়েছে সুপার কম্পিউটার। তবে প্রযুক্তির দাপটে রয়েছে প্রাণীর প্রেডিকশনও।

প্রাণীদের প্রেডিকশন

২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ চলাকালীন আটটি ম্যাচের ফলাফল সম্পর্কে আগাম আভাস দিয়ে এবং তা মিলিয়ে দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিল অক্টোপাস পল। জার্মানির ওবেরহাউসেনে সি লাইফ সেন্টারে পলের সামনে রাখা থাকত দুটি প্লাস্টিকের বাক্স। তাতে দুই দেশের পতাকা থাকত। দুটি বাক্সে রাখা থাকত মুসেল। পল সেই মুসেল খেতে যে বাক্সটিকে বেছে নিত, সেটিকেই ধরা হতো সংশ্লিষ্ট ম্যাচের জয়ী হিসেবে। এভাবেই পল মিলিয়ে দিয়েছিল কয়েকটি ফলাফল। বিশ্বকাপ ফাইনালের ফলাফলও মিলিয়ে দিয়ে বিশ্ববাসীর কাছে খুব আদরের হয়ে উঠেছিল পল, বিশেষ করে স্পেনের মানুষের কাছে। তবে কিছু ম্যাচের ফল মেলাতেও পারেনি পল। একইভাবে ম্যাচের ফলাফল জানতে হাতি, গিনিপিগকেও ছাড়েননি ফুটবলপ্রেমীরা।

সুপার কম্পিউটারের দাপট

সুপার কম্পিউটারের দাপট

এবার অবশ্য প্রথম ল্যাপের প্রেডিকশনে এগিয়ে সুপার কম্পিউটার। বিসিএ রিসার্চের তথ্য অনুযায়ী, ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের বিরুদ্ধে পেনাল্টিতে জিতে চ্যাম্পিয়ন হবে লিওনেল মেসির আর্জেন্তিনা। দুই কিংবদন্তির শেষ বিশ্বকাপে কীভাবে তাঁদের ফাইনাল দ্বৈরথে রাখল এই সুপার কম্পিউটার তা জানা যায়নি। তবে তা ড্রিম ফাইনাল হতেই পারে ফুটবলপ্রেমীদের জন্য।

এগিয়ে ব্রাজিল ও আর্জেন্তিনা

এগিয়ে ব্রাজিল ও আর্জেন্তিনা

হাইপারমোশন-২ টেকনোলজির সাহায্যে বিশ্বকাপের ৬৪ ম্যাচের বিশ্লেষণ চালিয়েছে জনপ্রিয় ভিডিও গেমস ফ্র্যাঞ্চাইজি ফিফা ২৩। ফিফা বিশ্বকাপের কিক অফ, টুর্নামেন্টের নানা খুঁটিনাটি বিশ্লেষণের মাধ্যমে বেছে নেওয়া সম্ভাব্য চ্যাম্পিয়নকেও। এখানেও সম্ভাব্য চ্যাম্পিয়ন আর্জেন্তিনাই। স্পোর্টস ডেটা প্রোভাইডার অপটা আবার সম্ভাব্য কাপজয়ী হিসেবে বেছে নিয়েছে ব্রাজিলকে। এখানেও সেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সহায়তা নেওয়া হয়েছে। বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে ব্রাজিলেরই। তারপরই আর্জেন্তিনাকে রেখেছে অপটা।

আলপাকার পছন্দ ইংল্যান্ড

সুপার কম্পিউটারের বিশ্লেষণ হয় নানাবিধ তথ্যের নিরিখে। কিন্তু প্রাণীদের দিয়ে যে আগাম ফল জানার চেষ্টা হয় তাতে আলাদা মজাও থাকে। এবারের বিশ্বকাপে এখনও অবধি প্রেডিকশনের আসরে নেমেছে আলপাকা (Alpaca)। এই আলপাকাটির নাম আলফি। সে রয়েছে অক্সফোর্ডশায়ারের ফেয়ারিটেল ফার্মে। সেখানেও পতাকা লাগিয়ে খাবার রাখা হয়েছিল আলপাকাটির জন্য। আলফি জানিয়ে দিয়েছে গ্রুপ বি থেকে রাউন্ড অব সিক্সটিনে যাবে ইংল্যান্ড আর আমেরিকা। গ্রুপশীর্ষে থাকবে ইংল্যান্ড। নানাভাবে চেষ্টা চলেছে আলপাকার বিশ্লেষণ জানার। আলপাকা আলফি জানিয়েছে, ইংল্যান্ড হারিয়ে দেবে ওয়েলসকে, আমেরিকা হারাবে ইরানকে। তবে এর বেশি আগাম কিছু জানায়নি আলপাকাটি। পরের রাউন্ডগুলির আগে হয়তো সে আবার সম্ভাব্য বিজয়ীর ইঙ্গিত দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+