Argentina vs Croatia: বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্তিনা-ক্রোয়েশিয়া দ্বৈরথ, পরিসংখ্যানে এগিয়ে কারা?

ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার রাতে আর্জেন্তিনা ও ক্রোয়েশিয়া পরস্পরের মুখোমুখি হচ্ছে। লিওনেল মেসি না লুকা মদ্রিচ, কার দল ফাইনালে যাবে সেদিকে তাকিয়ে রয়েছেন ফুটবলপ্রেমীরা। হাইভোল্টেজ এই দ্বৈরথের আগে একনজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান।

প্রথম সেমিফাইনাল মঙ্গলবার

প্রথম সেমিফাইনাল মঙ্গলবার

১৯৯৮ সালের পর ২০১৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা ও ক্রোয়েশিয়া। এবার দুই দেশই পেনাল্টি শ্যুটআউটে জয়লাভ করে সেমিফাইনালের টিকিট আদায় করেছে। টুর্নামেন্টের নক আউট পর্বে এবারই প্রথম এই দুই দেশের দ্বৈরথ হতে চলেছে। চলতি বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে জাপানকে এবং কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে এসেছে ক্রোয়েশিয়া। আর্জেন্তিনাকে জিততে হয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকারেই, ডাচদের বিরুদ্ধে ৭৩ মিনিট অবধি ২-০ গোলে এগিয়ে থাকা সত্ত্বেও শেষ অবধি ম্যাচ গড়িয়েছিল পেনাল্টি শ্যুটআউট অবধি।

ক্রোটরা নজিরের অপেক্ষায়

ক্রোটরা নজিরের অপেক্ষায়

ক্রোয়েশিয়া গত বছর বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের কাছে পরাস্ত হয়েছিল। বিগত কয়েক বছর ধরে অনেক তথাকথিত বড় দলকে হারিয়ে ধাপে ধাপে নিজেদের উন্নত পর্যায়ে নিয়ে গিয়েছে ক্রোটবাহিনী। ১৯৯৮ সালের পর থেকে ধরলে ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়েছে এবারের বিশ্বকাপ নিয়ে দুবার। ১৯৯৮ সালে তৃতীয় স্থান অধিকার করেছিল। ২০০২, ২০০৬ ও ২০১৪ সালে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। ২০১০ সালে যোগ্যতা অর্জন করতে পারেনি। গত বিশ্বকাপে রানার-আপ। এবার আর্জেন্তিনাকে হারালে পরপর দুবার বিশ্বকাপ ফাইনাল খেলার ঈর্ষণীয় নজির গড়ে ফেলবে ক্রোয়েশিয়া।

দ্বৈরথের ফলাফল

দ্বৈরথের ফলাফল

বিশ্বকাপে পারস্পরিক সাক্ষাতের নিরিখে দুই দেশই একটি করে ম্যাচ জিতেছে। ১৯৯৮ সালে আর্জেন্তিনা ১-০ গোলে হারিয়েছিল ক্রোটদের। যদিও আগের বিশ্বকাপে আর্জেন্তিনাকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। ১৯৯৪ সাল থেকে পরিসংখ্যান দেখলে জানা যাচ্ছে, দুই দেশ তিনটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলেছে। দুই দলই জিতেছে একটি করে ম্যাচে। বাকি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। আর্জেন্তিনা গোল করেছে মোট ৫টি, ক্রোয়েশিয়া ৭টি।

মেসি ম্যাজিক ফ্যাক্টর

মেসি ম্যাজিক ফ্যাক্টর

আর্জেন্তিনার এবারের দল কিন্তু আগেরবারের চেয়ে শক্তিশালী। সবচেয়ে বড় কথা মেসি রয়েছেন দারুণ ছন্দে। তাঁকে সমীহ করছে ক্রোট শিবির। মেসি চলতি বিশ্বকাপে চারটি গোল করেছেন। পাঁচটি বিশ্বকাপে আপাতত তিনি ১০টি গোল করেছেন। গ্যাব্রিয়েল বাতিস্তুতার বিশ্বকাপে গোলের সংখ্যা টপকাতে মেসির দরকার আর ১টি গোল। লুসাইল স্টেডিয়ামে তাই হাইভোল্টেজ সেমিফাইনালে ফুটবলপ্রেমীরা তাকিয়ে থাকবেন মেসির দিকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+