ফুটবল বিশ্বকাপে গ্রুপ লিগেই মেসি-লেবানডস্কি দ্বৈরথ, রোনাল্ডোর দ্বৈরথ কার সঙ্গে
ফুটবল বিশ্বকাপের বাদ্যি বেজে গেল। কাতারে ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাসের পরই জোর চর্চা শুরু। গ্রুপ লিগে কে কার মুখোমুখি সেই চর্চাকে ছাপিয়ে গেল লিওনেল মেসি বনাম রবার্ট লেবানডস্কির দ্বৈরথ প্রসঙ্গ।
ফুটবল বিশ্বকাপের বাদ্যি বেজে গেল। কাতারে ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাসের পরই জোর চর্চা শুরু। গ্রুপ লিগে কে কার মুখোমুখি সেই চর্চাকে ছাপিয়ে গেল লিওনেল মেসি বনাম রবার্ট লেবানডস্কির দ্বৈরথ প্রসঙ্গ। সেইসঙ্গে রোনাল্ডো বনাম সুয়ারেজ দ্বৈরথ নিয়েও বিশ্ব ফুটবলে আলোচনা শুরু হয়েছে। মেসি-রোনাল্ডো-সুয়ারেজের সম্ভবত শেষ বিশ্বকাপ বলে ধরে নেওয়া হচ্ছে এবার।

এবার বিশ্ব ফুটবলে ব্যালন ডি'ওর নিয়ে মেসি ও লেবানডস্কির দ্বৈরথ জমজমাট পর্যায়ে পৌঁছেছিলষ। কে পাবেন ব্যালন ডি'ওর, সেই তরজা চলেছে শেষমুহূর্তে পর্যন্ত। শেষে মেসির হাতেই শোভা পেয়েছে ব্যালন ডি'ওর। আবার দ্য বেস্টের শিরোপা উঠেছে লেবানডস্কির হাতে। মেসির প্রথম কোপা আমেরিকা জয় তাঁকে এবার সাহায্য রেছে রেকর্ডসংখ্যক ব্যালন ডি'ওর জিততে। কারণ ব্যক্তিগত পারফরম্যান্সে এবার অনেক এগিয়ে ছিলেন লেবানডস্কি।
২০২১-২২ মরশুমে আবার লেবানডস্কি এখন পর্যন্ত অনেক এগিয়ে রয়েছে। মেসি পারফরম্যান্স গ্রাফ দলবদলে পড়তির দিকে। বার্সেলোনা ছেড়ে প্যারিজ সাঁ জায় যোগ দিয়ে তিনি ব্যাক্তিগত এবং দলগত কোনও সাফল্যই পাননি এখনও। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছে রিয়াল মাদ্রিদের কাছে ম্যাচ হেরে। আর ফরাসি লিগে এক নম্বরে থাকলেও, মেসির পারফরম্যান্স আহামরি কিছু নয়।
অন্যদিকে, লেবানডস্কি এবারের মরশুমে রয়েছেন চূড়ান্ত ফর্মে। ইতিমধ্যে দেশ ও ক্লাব মিলিয়ে ৫০ গোল হয়ে গিয়েছে তাঁর। চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে এখনও টিকে রয়েছেন তাঁরা। আর বুন্দেশলিগায় অগ্রগমনও তাঁরা ধরে রেখেছেন। এবার দেশের হয়ে বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছেন মেসি ও লেবানডস্কি। কে জেতেন দ্বৈরথে সেদিকে তাকিয়ে ফুটবল বিশ্ব।
৩২টি দেশকে মোট আটটি গ্রুপে ভাগ করা হয়েছে বিশ্বকাপে। প্রতি গ্রুপে চারটি করে দেশ খেলবে। আয়োজক দেশ কাতারকে রাখা হয়েছে গ্রুপ এ-তে। ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, ব্রাজিল ও পর্তুগাল- এই সাতটি শীর্ষ দেশকে রাখা হয়েছে গ্রুপ বি থেকে এইচ পর্যন্ত। আর দ্বিতীয় পাত্রে রাখা হয়েছিল মেক্সিকো, উরুগুয়ে, জার্মানি, ও নেদালল্যান্ডসকে। স্বভাবতই কোন গ্রুপ অফ ডেথ তৈরি হয়, তার দিকে ছিল সবার নজর।

আর এই পরিস্থিতিতে স্পেনের গ্রুপে পড়েছে জার্মানি, বেলজিয়ামের গ্রুপে ক্রোয়েশিয়া ও পর্তুগালের গ্রুপে উরুগুয়ে। এই তিনটি গ্রুপকেই 'গ্রুপ অব ডেথ' আখ্যা দেওয়া হচ্ছে। তবে সেসব ছাপিয়ে এখন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে গ্রুপ সিতে আর্জেন্টিনা বনাম পোলান্ড ম্যাচ। এই ম্যাচে দ্বৈরথ দেখা যাবে মেসি ও লেবানডস্কির।
আর একইভাবে গ্রুপ এইচে মুখোমুখি হতে চলেছে পর্তুগাল ও উরুগুয়ে এটিকে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে। আর এই ম্যাচটিতে হতে চলেছে রোনাল্ডো ও সুয়ারেজ দ্বৈরথ। রোনাল্ডো রিয়াল মাদ্রিদে, আর সুয়ারেজ বার্সেলোনায় থাকাকালীন দুই মহারথীর যুদ্ধ দেখেছে ফুটবল বিশ্ব। এবার বিশ্বকাপের আসরেই তারা মুখোমুখি হতে চলেছে গ্রুপ পর্যায়ে। তা নিয়েও চলছে চর্চা।












Click it and Unblock the Notifications