কাজে এল না পোলিস গোলরক্ষকের পেনাল্টি সেভ, পোল্যান্ডকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

কাজে এল না পোলিস গোলরক্ষকের পেনাল্টি সেভ, পোল্যান্ডকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

বড় দল মনে হয় এমনই হয়। সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে মাস্ট উইন সিচ্যুয়েশনে পর পর দুই ম্যাচ জিতে স্বদর্পে জানান দেয় নিজেদের ক্ষমতার, এমনই আর্জেন্টিনা। পোল্যান্ডকে গ্রুপের শেষ ম্যাচে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা।

কাজে এল না পোলিস গোলরক্ষকের পেনাল্টি সেভ, পোল্যান্ডকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

সৌদি আরবের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির পেনাল্টি গোলে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে শুরুতেই ধাক্কা খেয়েছিল লা আলবিসিলেস্তা। এই অবস্থায় সহজ ভাবে পরবর্তী রাউন্ডে পৌঁছনোর জন্য পরবর্তী দুই ম্যাচে জয় প্রয়োজন ছিল আর্জেন্টিনার। চাপের মুখে সেই কাজটাই সহজ ভাবে করল মেসির দল। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারানোর পর গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডকে ফুটবল যুবরাজের দল পরাজিত করল ২-০ গোলে। এই ম্যাচে গোল না পেলেও দর্শনীয় খেলেছেন মেসি।

প্রথমার্ধ শেষে ম্যাচের ফল ছিল ০-০। এমনটা স্কোর লাইন নিয়ে প্রথমার্ধ শেষে সাজঘরে ফিরতে হত না আর্জেন্টিনাকে যদি লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করতে পারতেন। দুর্দান্ত দক্ষতায় মেসির পেনাল্টি বাঁচিয়ে দেন পোল্যান্ডের গোলরক্ষক ওসচিস সেজকজিসনি। যদি এই পেনাল্টি নিয়ে বিতর্ক থাকবে। মেসির সঙ্গে বলের সংস্পর্শের পর পোলিস গোলরক্ষকের হাত আঘাত করে মেসির মাথায়, ভিএআর-এ দেখে আর্জেন্টিনার পক্ষে সিদ্ধান্ত নেন রেফারি।

তবে, ম্যাচের প্রথম গোল পেতে দ্বিতীয়ার্ধে এক মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। নেহুলের মোলিনার পাস থেকে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের গোল লক্ষ্য করে নেওয়া শট পোস্টের কোনে লেগে জড়িয়ে যায় জালে। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই গোল পেয়ে যাওয়া আর্জেন্টিনা আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায়। একাধিক ক্ষেত্রে গোল করার মতো পরিস্থিতি তৈরি হলেও পোল্যান্ড বেঁচে যায় আর্জেন্টাইরা তিন কাঠিতে ঠিক মতো বল রাখতে না পারায়। ম্যাচের দ্বিতীয় গোলটি আসে ৬৭ মিনিটে। মেক্সিকোর বিরুদ্ধে বিশ্বমানের গোল করা এনজো ফার্নান্ডেজের থেকে বল পেয়ে দুরন্ত শটে গোল করে যান তরুণ স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। এর পরেও গোলের সুযোগ এসেছিল আর্জেন্টিনার কাছে কিন্তু সেই সুযোগ দুই হাতে গ্রহণ করতে পারেননি পরবর্তি ফুটবলার হিসেবে নামা লাউতারো মার্টিনেজ। পোলিস গোলরক্ষককে একা পেয়েও তাঁর গায়ে মারেন ইন্টার মিলানের হয়ে ক্লাব ফুটবল খেলা এই স্ট্রাইকার। প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারতীয় সময়ে রবিবার রাত সাড়ে ১২'টায় এই ম্যাচটি খেলা হবে।

আর্জেন্টিনার বিরুদ্ধে হারলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে থেকে পোল্যান্ড শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে। প্রি-কোয়ার্টার ফাইনালে তাদের সামনে রয়েছে ফ্রান্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভারতীয় সময়ে রবিবার রাত সাড়ে ৮'টায় এই ম্যাচটি খেলবে পোল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+