FIFA World Cup 2022: টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা

টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা

নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ ২০২২-এর সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস ম্যাচে শেষে আর্জেন্টিনা জিতল এবং জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি। এই নিয়ে বিশ্বকাপে ছয়টি ট্রাইব্রেকারের মধ্যে আর্জেন্টিনা পঞ্চম টাইব্রেকারটি জিতল।

টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা

এই ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনার আধিপত্যই ছিল বেশি। পুরো প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের মাঝামাঝি পর্যন্ত আর্জেন্টাইন ফুটবলাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল কিন্তু মেসির পেনাল্টি গোলে ২-০ গোলের লিড নেওয়ার পর হঠাৎই রক্ষণাত্মক ধাঁচে নিজেদের মুড়ে ফেলে আর্জেন্টিনা। অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবলেরই খেসারত দিতে হল নির্ধারিত সময়ে ম্যাচ শেষ করতে না পেরে।

ম্যাচের ৩৫ মিনিটে লিওনেল মেসির দুর্ধর্ষ ডিফেন্স চেরা পাসে বল পেয়ে যান রাইট ব্যাক পজিশনে খেলা নেহুয়েল মোলিনা। মেসির ঠিকানা লেখা বলে পা ছুঁইয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে মোলিনার এটাই প্রথম গোল। প্রধমার্ধ শেষে ১-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আর্জেন্টিনা দ্বিতীয় গোলটি পান লিওনেল মেসির পেনাল্টির সৌজন্যে। নিজেদের বক্সের প্রান্তে মার্কোস আকুনাকে ফাউল করেন ডেনজেল ড্রামফিস। আর্জেন্টনাকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত নিতে কালক্ষেপ করেননি রেফারি। নিজের চিরচরিত দক্ষতার সঙ্গে স্পট কিক থেকে আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে দেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের এই গোলের পরই হঠাৎই রক্ষণাত্মক ফুটবল খেলা শুরু করে আর্জেন্টিনা। এরই খেসারত দিয়ে দুইটি গোল হজমক করতে হল। মেমপিস ডিপের পরিবর্তে ৭৮ মিনিটে নেমে জোড়া গোল করেন ওউট ওয়েঘরসট। ৮৩ মিনিটে স্টিভেন বার্ঘুইসের পাস থেকে প্রথম গোলটি করেন তিনি। ওয়েঘরসট দ্বিতীয় গোলটি করেন একেবারে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে পাওয়া ফ্রি-কিক-এর সৌজন্যে। টিউন কুপমেইনার্সের গড়ানে ফ্রি-কিক ধরে গোল করে যান তিনি।

ডিফেন্সিভ খোলেসে যে ভাবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় থেকে নিজেদের মুড়ে ফেলেছিল আর্জেন্টিনা তা দ্বিতীয়ার্ধে ছেড়ে বের হয়। এতে ফলও পায় লাতিন আমেরিকার দলটি। অতিরিক্ত সময়ের দুই অর্ধেই আর্জেন্টিনা আধিপত্য বিস্তার করে কিন্তু কোনও গোল আসেনি অতিরিক্ত সময়ে। ১২০ মিনিটের মাথায় এনজো ফার্নান্ডেজের দূরপাল্লার শট পোস্টে লাগে। ১২০ মিনিটের খেলা শেষে টাইব্রেকারের মধ্যে দিয়ে ফয়সলা হয় এই ম্যাচের।

পেনাল্টি শুটআউটে নেদারল্যান্ডসের অধিনায়ক ভিরগিল ভান জিক এবং স্টিভেন বার্ঘুইসের শট দুরন্ত দক্ষতায় বাঁচিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। পর পর দু'টি শটে গোল না আসায় চাপে পড়ে যায় নেদারল্যান্ডস। এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে ভুল করেনি আর্জেন্টিনা। লিওনেল মেসি এবং লিওনার্দো পারিডেস পর পর দুইটি শটে গোল পান। ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। নেদারল্যান্ডসের পেনাল্টি শুটআউটে প্রথম গোলচটি করেন টিউন কুপমেইনার্স। আর্জেন্টিনার হয়ে ফের গোল করে ব্যবধান ৩-১ করেন গঞ্জালো মনতটিয়েল। ওউট ওয়েঘরসট নেদারল্যান্ডসের চতুর্থ শট থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন। আর্জেন্টিনার হয়ে চতুর্থ পেনাল্টি কিক নিতে আসা এনজো ফার্নান্ডেজ বাইরে মারেন। সুযোগকে কাজে লাগিয়ে লিউক ডি জং স্পট কিক থেকে গোল করে স্কোরলাইন ৩-৩ করেন। আর্জেন্টিনার পঞ্চম কিকটি নেন লাউতারো মার্টিনেজ এবং দক্ষতার সঙ্গেই গোল করে দলকে সেমিফাইনালে তুলে নিয়ে আসেন। এটিই চলতি বিশ্বকাপে লাউতারো মার্টিনেজের প্রথম গোল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+