কোনও অঘটন নয়, অনবদ্য প্রত্যাবর্তনের নজির রেখে জার্মানির বিরুদ্ধে জয় তুলে নিল জাপান

কোনও অঘটন নয়, অনবদ্য প্রত্যাবর্তনের নজির রেখে জার্মানির বিরুদ্ধে জয় তুলে নিল জাপান

ফিফা বিশ্বকাপ ২০২২-এর উদ্বোধনী ম্যাচে অনবদ্য ফুটবল উপহার দিল জাপান। কাতারে বিশ্বের অন্যতম শক্তিশালী দল জার্মানির বিরুদ্ধে পিছিয়ে থেকে ২-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ল জাপান। মধ্যপ্রাচ্যে আয়োজিত বিশ্বকাপে জাপানের ফুটবল শিল্পের অসাধারণ ছবি দীর্ঘ দিন হৃদয়ে গাঁথা থাকবে সমর্থকদের।

কোনও অঘটন নয়, অনবদ্য প্রত্যাবর্তনের নজির রেখে জার্মানির বিরুদ্ধে জয় তুলে নিল জাপান

শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ম্যাচের শুরু থেকেই দাপট রেখেছিল জার্মানি। শুধু প্রথমার্ধেই নয়, বল পজিশনের দিক দিয়ে পুরো ম্যাচেই এগিয়ে ছিল দুই বারের বিশ্বকাপ জয়ী দল। এই ম্যাচে ৭৪ শতাংশ বল পজিশন ছিল জার্মানির দখলে। গোট ২০টা শট গোল লক্ষ্য করে নিয়েছিল জার্মানরা। যার মধ্যে অন টার্গেট ছিল ৯টি এবং অফ টার্গেট ছিল ১১টি। গোটা ম্যাচে ৫টা গোল করার মতো ব্যপাক সুযোগ তৈরি করেও চারটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে জার্মানি। জার্মানির দুইটি শট এই ম্যাচে পোস্টে লেগে প্রতিহত হয়ে ফিরে আসে।

৭৭১টি পাস পুরো ম্যাচে খেলে জার্মানি তার মধ্যে ৬৮৬টি ছিল নিখুঁত পাস। অন্য দিকে, জাপান তিনটি বড় চান্স তৈরি করে যার মধ্যে দু'টিই তারা কাজে লাগায়। জাপানের গোলরক্ষক এই দিন দুর্ধর্ষ খেলেন। মোটটি আটটি সেভ দেন তিনি যার মধ্যে নিশ্চিত পাঁচটি নিশ্চিত গোল বাঁচান তিনি।

ম্যাচের প্রথমার্ধে একটি বা দু'টি ক্ষেত্র ছাড়া জার্মানির বিরুদ্ধে চেপে বসতে পারেনি জাপান। ৩৩ মিনিটে ইকের গুণ্ডোগানের পেনাল্টি গোলে এগিয়ে যায় জার্মানি। জার্মানির লেফট ব্যাক ডেভিড রম পেনাল্টিটি অর্জন করেন।

দ্বিতীয়ার্ধে জাপানের কোচ হাজিমে মোরিয়াসুর দু'টি পরিবর্তন গোটা ম্যাচের রং বদলে যায়। ৫৭ মিনিটে ডাইজেন মাইদার পরিবর্তে তাকুমা আসানোকে মাঠে নামান জাপানের কোচ এবং এও টানাকার পরিবর্তে ৭১ মিনিটে নামান রিটসু ডোয়ানকে। এই দুই পরিবর্তন ম্যাচের রং বদলে দেয়। ম্যাচের শেষ কোয়ার্টারের ১০ মিনিটের ঝড় তছনছ করে দেয় জার্মানিকে। ৭৫ মিনিটে রিতসু ডোয়ান গোল করে জাপানকে সমতায় ফেরান। ৮৩ মিনিটে জার্মানির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন তাকুমা আসানো। ডিফেন্ডার কো ইতাকুরার পাস থেকে তাকুমা গোল করে জাপানের স্বপ্নের প্রত্যাবর্তনের স্ক্রিপ্ট লেখা সম্পূর্ণ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+