এবার কোনও নতুন দেশ হতে পারে বিশ্ব চ্যাম্পিয়ন, জেনে নিন কীভাবে

কোনওদিন বিশ্বকাপ ফাইনালে খেলেনি এমন দল এবার নিশ্চিতভাবে বিশ্বকাপ ফাইনাল খেলবে।

শেষ আটে উঠে গিয়েছে উরুগুয়ে ও ফ্রান্স। আর বিশ্বকাপ জিতেছে এমন দলের মধ্যে উঠতে পারে ব্রাজিল ও ইংল্যান্ড। বাকী চারটে দল যারা উঠেছে বা উঠবে তারা কেউই কোনওদিন বিশ্বকাপ ফাইনালে খেলেনি। আর এই দলগুলির মধ্যে থেকেই একটি দল এবার নিশ্চিতভাবে বিশ্বকাপ ফাইনাল খেলবে।

এবার বিশ্বকাপ ফাইনালে কোনও নতুন দেশ খেলবে এটা নিশ্চিত

কীভাবে? আসুন জেনে নেওয়া যাক।

শেষ ১৬-র লড়াইয়ে পর্তুগালকে হারিয়ে উরুগুয়ে ও আর্জেন্তিনাকে হারিয়ে ফ্রান্স শেষ আটে উঠেছে। এই দুই দল মুখোমুখি নামবে শেষ চারের লড়াইয়ে। যে দল জিতবে তাঁরা সেমিতে খেলবে। অন্য দল বিদায় নেবে।

এদিকে ব্রাজিল মেক্সিকো ম্যাচে যে কোনও একটি দল উঠবে শেষ আটে। তাঁরা বিপক্ষে খেলবে বেলজিয়াম বনাম জাপান ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে। এখানে ব্রাজিল বাদ হয়ে গেলে তিনটি দলই নতুন হবে যারা প্রথমবার বিশ্বকাপ খেলবে।

এদিকে রাশিয়া ও ক্রোয়েশিয়া শেষ আটে উঠেছে। এছাড়া সুইডেন, সুইজারল্যান্ড একে অপরের বিপক্ষে ও কলম্বিয়া ও ইংল্যান্ড একে অপরের বিপক্ষে খেলবে। এখানে ইংল্যান্ড হেরে গেলে বাকী তিনটি দলই কোনওদিন বিশ্বকাপ ফাইনালে খেলেনি।

এখন যা পরিস্থিতি তাতে ফাইনালে উঠতে উঠতে বিশ্বজয়ী দলগুলি দম হারিয়ে ফেললে খুব সম্ভাবনা রয়েছে অন্তত একটি নতুন দলের এবার বিশ্বকাপ ফাইনাল খেলার ও চ্যাম্পিয়ন হওয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+