বিশ্বকাপের ইতিহাসে স্পেনের পারফরম্যান্স কেমন, দেখুন একঝলকে

ফিফা বিশ্বকাপে স্পেন ২১ বারের মধ্যে ১৫ বার অংশ নিয়ে একবারই ট্রফি ঘরে তুলেছে। একনজরে বিশ্বকাপে স্পেনের পারফরম্যান্স।

ফিফা বিশ্বকাপে স্পেন ২১ বারের মধ্যে ১৫ বার অংশ নিয়ে একবারই ট্রফি ঘরে তুলেছে। মোট ৫৯টি ম্যাচ খেলে ২৯টি জিতেছে স্প্যানিশরা। হেরেছে ১৮টিতে, ড্র করেছে ১২টি ম্যাচ। গোল করেছে ৯২টি ও গোল খেয়েছে ৬৬টি। সবচেয়ে ভালো পারফরম্যান্স ২০১০ সালে। সেবার চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর একবাইই সেমিফাইনাল ও বেশ কয়েকবার স্পেন কোয়ার্টার ফাইনাল খেলেছে। এবারও বিশ্বকাপের অন্যতম বড় দল স্পেন।

বিশ্বকাপের ইতিহাসে স্পেনের পারফরম্যান্স কেমন, দেখুন একঝলকে

একনজরে বিশ্বকাপে স্পেনের পারফরম্যান্স

১৯৩০ সালে উরুগুয়েতে হওয়া প্রথম বিশ্বকাপে স্পেন প্রবেশ করতে পারেনি।

১৯৩৪ সালে দ্বিতীয় বিশ্বকাপেই অবশ্য কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল।

১৯৩৮ সালে নাম তুলে নেয় বিশ্বকাপের আসর থেকে।

১৯৫০ সালে যেবার উরুগুয়ে বিশ্বকাপ জেতে সেবছর স্প্যানিশ আর্মাডা সেমিফাইনালে ওঠে ও চতুর্থ স্থান পায়।

১৯৫৪-১৯৫৮ সালে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি স্পেন।

১৯৬২ সালে চিলে বিশ্বকাপে ও ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হয়।

১৯৭০-১৯৭৪ সালেও বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি স্পেন।

স্পেন ১৯৭৮ সালে গ্রুপ স্টেজ থেকে, ১৯৮২ সালে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়।

১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠে স্পেন। ১৯৯০ সালে ফের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়।

১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আসরে স্প্যানিশ আর্মাডা কোয়ার্টার ফাইনালে পৌঁছয়। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকে বিদায় নেয়।

২০০২ জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ও ২০০৬ জার্মানি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়।

অবশেষে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে প্রথমবার ট্রফি ঘরে তোলে স্পেন। ইকের ক্যাসিয়াসের নেতৃত্বে স্পেন চ্যাম্পিয়ন হয়।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়নরা গ্রুপ স্টেজ থেকেই বিদায় নেয়।

বিশ্বকাপের ইতিহাসে স্পেনের পারফরম্যান্স কেমন, দেখুন একঝলকে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+