মুখের গোলকধাঁধায় আজ সুইডেনকে ধরাশায়ী করতে চাইছে দক্ষিণ কোরিয়া
ফিফা বিশ্বকাপ ২০১৮: দক্ষিণ কোরিয়ার কোচ জানালেন তারা জার্সি সংখ্যা পাল্টে পাল্টে খেলে সুইডেনকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।
মুখের গোলকধাঁধায় আজ সুইডেনকে ধরাশায়ী করতে চাইছে দক্ষিণ কোরিয়া। তাঁদের কোচ শিন তায়-ইয়ং এর দাবি ইউরোপিয়ানরা তাঁদের খেলোয়াড়দের মুখ আলাদা করে চিনতে পারবে না। তাই মাঠে ম্যান মার্ক থেকে প্লেয়ার ধরে স্ট্র্যাটেজি সাজানো - সব দিক থেকেই তারা সমস্যায় পড়বে।

দক্ষিণ কোরিও কোচের দাবি, ইউরোপীয়রা এশিয় মুখ আলাদা করতে পারে না। তাই তারা এশিয় খেলোয়ারদের জার্সি নম্বর দিয়ে মনে রাখে। তাই সাম্প্রতিককালে প্রশিক্ষণের সময় এমনকী ম্যাচের মধ্যেও তাঁরা সমানে জার্সি নম্বর অদল-বদল করে গিয়েছেন।
রাশিয়ার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ কোরিয় খেলোয়াড়দের বিভিন্ন সংখ্যার জার্সি পড়ে খেলতে দেখা গিয়েছে। কেউ পরপর দুই ম্যাচে একই নম্বরের জার্সি পড়েননি। সাংবাদিক সম্মেলনে শিন বলেন, 'আমি মনে করি এটা আমাদের অ্যাডভান্টেজ। এভাবে আমরা সুইডিশ দলকে বিভ্রান্ত করতে চেয়েছিলাম। তাই এপথ নিয়েছি।'
তবে সন হিউং-মিন, কি সুং-ইউয়েং বা হোয়াং হি-চ্যান -দের মত পরিচিত মুখের খেলোয়ারদের ক্ষেত্রে তাঁর এই স্ট্র্যাটেজি খাটবে না তিনি জানেন। শিন বলেন, 'তবে অন্য খেলোয়াড়দের ক্ষেত্রে এটি বিভ্রান্তিকর হতে পারে।'

তাঁর দাবি ম্যাচের আগে গুপ্তচরবৃত্তি করতে তাঁদের প্রশিক্ষণ শিবিরে লোক পাঠিয়েছিল সুইডেন। কিন্তু তাঁদের জার্সি নম্বর পাল্টে খেলায় তাঁরা বিশেষ সুবিধা করতে পারেনি। আজকের ম্যাচে সুইডেনের ইব্রাহিমোভিচ না থাকলেও শিন মনে করেন না যে সুইডিশ আক্রমণ দুর্বল হবে।












Click it and Unblock the Notifications