বিশ্বকাপে কেমন পারফরম্যান্স সৌদি আরবের, জেনে নিন খুঁটিনাটি

সৌদি আরব অঘটন ঘটিয়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

সৌদি আরব যোগ্যতা অর্জন পর্বে কোনওমতে ২ গোলের পার্থক্য থাকায় অস্ট্রিয়াকে টপকে মূল পর্বে পৌঁছেছে। ফলে রাশিয়া বিশ্বকাপে সৌদি দারুণ কিছু করবে এমনটা যেমন কেউ আশা করছেন না, তেমনই অঘটন ঘটিয়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

বিশ্বকাপে কেমন পারফরম্যান্স সৌদি আরবের, জেনে নিন খুঁটিনাটি

আল আবেদ, আল মুয়াল ও আল শেহরি এই তিনজনের উপরেই সৌদির সবচেয়ে বেশি ভরসা। আল আবেদ কোয়ালিফায়ার ম্যাচগুলিতে পাঁচটি গোল করে দলকে মূলপর্বে তুলেছেন। অন্যদিকে আল মুয়ালও দলকে ভরসা জুগিয়েছেন। এছাড়া আল শেহরির মাত্র ২৭ বছর বয়স হলেও দলে সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার তিনিই।

সৌদি আরবের বিশ্বকাপের অভিজ্ঞতা খুব একটা মধুর নয়। এর আগে চারবারের মধ্যে একবারই ১৯৯৪ সালে গ্রুপ স্টেজের বাধা টপকাতে পেরেছে সৌদি। একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপে সৌদির পারফরম্যান্স কেমন ছিল।

বিশ্বকাপে সৌদির পারফরম্যান্স

১৯৩০ থেকে ১৯৭৪ সালে খেলার সুযোগ হয়নি।

১৯৭৮ থেকে ১৯৯০ সালের মধ্যে কোনওবার কোয়ালিফাই করেনি।

১৯৯৪ সালে প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে উঠে শেষ ১৬-য় ওঠা।

১৯৯৮, ২০০২ ও ২০০৬ সালে গ্রুপ স্টেজ থেকেই বিদায়।

২০১০ ও ২০১৪ সালে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ।

২০১৮ সালে গোলপার্থক্যে এগিয়ে অস্ট্রিয়াকে টপকে মূল পর্বের যোগ্যতা অর্জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+