বিশ্বকাপে সচিনের সমর্থন কাদের দিকে, খোলসা করলেন মাস্টার ব্লাস্টার
ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া দ্বিতীয় সেমিফাইনালের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। আর তারই মাঝে নিজের সমর্থনের কথা জানিয়ে দিলেন সচিন তেন্ডুলকর।
ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া দ্বিতীয় সেমিফাইনালের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। আর তারই মাঝে নিজের সমর্থনের কথা জানিয়ে দিলেন সচিন তেন্ডুলকর। এদিন তিনি ইংল্যান্ডের হয়ে গলা ফাটাবেন বলেও দাবি করেছেন তিনি।
গ্রুপ জিতে বেলজিয়াম, তিউনিশিয়া ও পানামার বিপক্ষে খেলতে হয়েছিল ইংল্যান্ডকে। দুটি ম্যাচ জিতলেও বেলজিয়ামের বিপক্ষে হারতে হয়। রাউন্ড অব ১৬-র খেলায় কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে পরের রাউন্ডে ওঠে হ্যারি কেনের ইংল্যান্ড। তারপরে সুইডেনের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছে।
গ্রুপ জি-র শীর্ষে থেকে উঠলে ইংল্যান্ডকে জাপান ও তারপরে ব্রাজিল ও ফ্রান্সের বিরুদ্ধে খেলতে হতো। সেটা না হওয়ায় বেলজিয়াম গ্রুপ শীর্ষে থেকে ওঠে ও এখন বিশ্বকাপের বাইরে বেরিয়ে গিয়েছে। এদিন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জিতলে ফের একবার ১৯৬৬ সালের মতোই বিশ্বকাপ জেতার সুযোগ থাকবে ইংল্যান্ডের সামনে।
এদিন সচিনের ইংল্যান্ড দলকে শুভেচ্ছা জানানোর আগে বিরাট কোহলি অধিনায়ক হ্যারি কেনকে শুভেচ্ছা জানিয়েছেন।
Come on England!! #FIFA18@JamosFoundation pic.twitter.com/S9PZ9EWQHk
— Sachin Tendulkar (@sachin_rt) July 11, 2018
Click it and Unblock the Notifications